Pages

বাংলা ব্যাকরণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা ব্যাকরণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আনকমন কিছু এককথায় প্রকাশ Bangla Ek kothay Prokash

আনকমন কিছু এককথায় প্রকাশ যেগুলো চাকরির পরীক্ষায় কাজে দিবে।

১. কপালে আঁকা তিলক – রসকলি

২. কালো হলুদের মিশানো রং – কপিশ

৩. কাচের তৈরী ঘর – শিশমহল

৪. ক্রমশ নিচু – নাবাল

৫. ক্রমশ নিচু রাস্তা – চড়াই

৬. কামনা দূর হয়েছে যার – বীতকাম

৭. কৃত্রিম জলাশয় – পুষ্করিণী

৮. কুমুদশোভিত পুষ্করিণী – কৌমুদিনী

৯. কথায় কথায় যে কাঁদে – ছিঁচকাঁদুনে

১০. কথায় পটু – বাগীশ

১২. কুমারীর পুত্র – কানীন

১৩. কুবেরের ধন রক্ষক – যক্ষ

১৪. কচি তৃর্ণাবৃত ভূমি – শাদ্বল

১৫. কটিদেশের বস্ত্র,অলংকার প্রভৃতি – মেখলা

১৬. কনুই থেকে বদ্ধ মুষ্টি পর্যন্ত পরিমাণ – রত্নি

১৭. কুকুরের ডাক – বুক্কন

১৮. কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে – বীতশ্রদ্ধ

১৯. কোন বিষয়ে সম্পূর্ণ না জেনে সকল বিষয়ে কিছু কিছু জানা – পল্লবগ্রাহিতা

২০. ক্রীড়নশীল তরঙ্গ – চলোর্মি
কালেক্টেড

বিসিএস ও ব্যাংকের পরীক্ষার জন্য ব্যতিক্রম ধর্মী বাংলা শব্দার্থ ।। Bangla Vocabulary - 6

০১ ) ‘ অভিরাম ’ শব্দের অর্থ কি ? ➫ সুন্দর ।
০২ ) ‘ নীপ’ শব্দের অর্থ কি ? ➫ কদম ।
০৩ ) ‘ অর্বাচীন ’ শব্দের অর্থ কি ? ➫ নির্বোধ ।
০৪ ) ‘ সারমেয় ’ শব্দের অর্থ কি ? ➫ কুকুর ।
০৫ ) ‘ হর্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ আনন্দ ।
০৬ ) ‘ কাদম্বিনী ’ শব্দের অর্থ কি ? ➫ মেঘমালা ।
০৭ ) ‘ অপলাপ ’ শব্দের অর্থ কি ? ➫ অস্বীকার ।
০৮ ) ‘ বীজন ’ শব্দের অর্থ কি ? ➫ পাখা ।
০৯ ) ‘ সনাতন ’ শব্দের অর্থ কি ? ➫ চিরন্তন ।
১০ ) ‘ কুটুম্ব ’ শব্দের অর্থ কি ? ➫ আত্মীয় ।
১১ ) ‘ সুধাকর ’ শব্দের অর্থ কি ? ➫ চন্দ্র ।
১২ ) ‘ যুগপৎ ’ শব্দের অর্থ কি ? ➫ একই সময়ে ।
১৩ ) ‘ বিহঙ্গ ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ।
১৪ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।
১৫ ) ‘ সদন ’ শব্দের অর্থ কি ? ➫ নিবাস ।
১৬ ) ‘ অলীক ’ শব্দের অর্থ কি ? ➫ মিথ্যা।
১৭ ) ‘ অবলা ’ শব্দের অর্থ কি ? ➫ নারী ।
১৮ ) ‘ শোণিত ’ শব্দের অর্থ কি ? ➫ রক্ত ।
১৯ ) ‘ নিনাদ ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দ ।
২০ ) ‘ অন্তরায় ’ শব্দের অর্থ কি ? ➫ বাধা ।
২১ ) ‘ আধার ’ শব্দের অর্থ কি ? ➫ আশ্রয় ।
২২ ) ‘ রসাল ’ শব্দের অর্থ কি ? ➫ আম ।
২৩ ) ‘ নীপবৃক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ কদমগাছ ।
২৪ ) ‘ বারিধি ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
২৫ ) ‘ প্রসবণ ’ শব্দের অর্থ কি ? ➫ ধরনা ।
২৬ ) ‘ আততায়ী ’ শব্দের অর্থ কি ? ➫ গুপ্তঘাতক ।
২৭ ) ‘ চরিতার্থ ’ শব্দের অর্থ কি ? ➫ সফল ।
২৮ ) ‘ জণয়িতা ’ শব্দের অর্থ কি ? ➫ জন্মদাতা ।
২৯ ) ‘ জিগর ’ শব্দের অর্থ কি ? ➫ হৃদয় , মণ , প্রাণ ।
৩০ ) ‘ আঁটশে ’ শব্দের অর্থ কি ? ➫ মাছের আশের গন্ধযুক্ত ।
৩১ ) ‘ মীন সন্তান ’ শব্দের অর্থ কি ? ➫ মাছ ।
৩২ ) ‘ ধোঁয়াশা ’ শব্দের অর্থ কি ? ➫ ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল ।
৩৩ ) ‘ ওয়াগণ ’ শব্দের অর্থ কি ? ➫ মালগাড়ি ।
৩৪ ) ‘ কল্কি ’ শব্দের অর্থ কি ? ➫ তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র ।
৩৫ ) ‘ জনান্তিকে ’ শব্দের অর্থ কি ? ➫ সংগোপনে / জনগণের আড়ালে ।
৩৬ ) ‘ পাটাতন ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা বা জাহাজের কাঠের মেঝে ।
৩৭ ) ‘ পতন্জলি ’ শব্দের অর্থ কি ? ➫ পাণিণি ব্যাকরণের ভাস্যকর ।
৩৮ ) ‘ আরক্ত ’ শব্দের অর্থ কি ? ➫ লালছে ।
৩৯ ) ‘ বর্ষীয়সী ’ শব্দের অর্থ কি ? ➫ অতিশয় বৃদ্ধা ।
৪০ ) ‘ রায়ট ’ শব্দের অর্থ কি ? ➫ দাঙ্গা ।
৪১ ) ‘ এল নিনি ও ’ শব্দের অর্থ কি ? ➫ ক্ষুদে শিশু ।
৪২ ) ‘ বামেতর ’ শব্দের অর্থ কি ? ➫ ডান ।
৪৩ ) ‘ কনক ’ শব্দের অর্থ কি ? ➫ স্বর্ণ ।
৪৪ ) ‘ দিনমনি ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য ।
৪৫ ) ‘ কিরীট ’ শব্দের অর্থ কি ? ➫ মুকুট ।
৪৬ ) ‘ হেমহর্ম ’ শব্দের অর্থ কি ? ➫ স্বনির্মিত অট্টালিকা ।
৪৭ ) ‘ আবিল ’ শব্দের অর্থ কি ? ➫ কলুষিত ।
৪৮ ) ‘ শৃঙ্গধর ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।
৪৯ ) ‘ অবলেপে ’ শব্দের অর্থ কি ? ➫ সগর্বে / সদর্পে ।
৫০ ) ‘ কৌমুদি ’ শব্দের অর্থ কি ? ➫ জ্যোৎনা ।
৫১ ) ‘ কুমুদ ’ শব্দের অর্থ কি ? ➫ পদ্ম ।
৫২ ) ‘ কুন্জর ’ শব্দের অর্থ কি ? ➫ হাতি ।
৫৩ ) ‘ সাদী ’ শব্দের অর্থ কি ? ➫ অশ্বারোহী সেনা ।
৫৪ ) ‘ শূর ’ শব্দের অর্থ কি ? ➫ বীর ।
৫৫ ) ‘ মকর ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
৫৬ ) ‘ প্রভন্জ ’ শব্দের অর্থ কি ? ➫ প্রবল বায়ু ।
৫৭ ) ‘ নিগর ’ শব্দের অর্থ কি ? ➫ শৃঙ্খল ।
৫৮ ) ‘ বীতংস ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ধরার ফাঁদ ।
৫৯ ) ‘ ভাল ’ শব্দের অর্থ কি ? ➫ কপাল ।
৬০ ) ‘ বারীন্দ্র ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
৬১ ) ‘ নীবার ’ শব্দের অর্থ কি ? ➫ উড়িধান / তৃণধান্য ।
৬২ ) ‘ আতপ ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য কিরণ ।
৬৩ ) ‘ বহুব্যীহি ’ শব্দের অর্থ কি ? ➫ বহুধান ।
৬৪ ) ‘ কেওয়াট ’ শব্দের অর্থ কি ? ➫ কপাট ।
৬৫ ) ‘ বিরাগী ’ শব্দের অর্থ কি ? ➫ উদাসীন ।
৬৬ ) ‘ প্রাকৃত ’ শব্দের অর্থ কি ? ➫ স্বাভাবিক ।
৬৭ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।
৬৮ ) ‘ প্রথিত ’ শব্দের অর্থ কি ? ➫ বিখ্যাত ।
৬৯ ) ‘ শ্মশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ গোঁফদাড়ি ।
৭০ ) ‘ শ্বশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ শ্বাশুড়ি ।
৭১ ) ‘ গন্ডগ্রাম ’ শব্দের অর্থ কি ? ➫ বৃহৎ গ্রাম ।
৭২ ) ‘ নির্মোক ’ শব্দের অর্থ কি ? ➫ সাপের খোলস ।
৭৩ ) ‘ অভিনিবেশ ’ শব্দের অর্থ কি ? ➫ মনোযোগ ।
৭৪ ) ‘ কপোল ’ শব্দের অর্থ কি ? ➫ গন্ডোদেশ ।
৭৫ ) ‘ মার্জার ’ শব্দের অর্থ কি ? ➫ বিড়াল ।
৭৬ ) ‘ শম ’ শব্দের অর্থ কি ? ➫ শান্তি ।
৭৭ ) ‘ আহব ’ শব্দের অর্থ কি ? ➫ যুদ্ধ ।
৭৮ ) ‘ কুন্ডুয়ান ’ শব্দের অর্থ কি ? ➫ কুন্ডলী পাকান ।
৭৯ ) ‘ আকাল ’ শব্দের অর্থ কি ? ➫ দুভিক্ষ ।
৮০ ) ‘ ওদন ’ শব্দের অর্থ কি ? ➫ ভাত ।
৮১ ) ‘ উর্ণনাভ ’ শব্দের অর্থ কি ? ➫ মাকড়সা ।
৮২ ) ‘ গবাক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ জানালা ।
৮৩ ) ‘ পল্লবগ্রহিতা ’ শব্দের অর্থ কি ? ➫ ভাসা ভাসা জ্ঞান ।
৮৪ ) ‘ কুম্ভিলক ’ শব্দের অর্থ কি ? ➫ অন্যের লেখা চুরি করে নজের নামে যে চালায় ।
৮৫ ) ‘ অভিধান ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দার্থ ।
৮৬ ) ‘ বিবর্ধন ’ শব্দের অর্থ কি ? ➫উত্তেজনা ।
৮৭ ) ‘ বীচী ’ শব্দের অর্থ কি ? ➫ তরঙ্গ ।
৮৮ ) ‘ শম্বর ’ শব্দের অর্থ কি ? ➫ হরিণ ।
৮৯ ) ‘ মকমক ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঙের ডাক ।
৯০ ) ‘ খপোত ’ শব্দের অর্থ কি ? ➫ উড়োজাহাজ ।
৯১ ) ‘ হায়দর ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঘ্র / সিংহ ।
৯২ ) ‘ বহিত্র ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা ।
৯৩ ) ‘ অদ্রি ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।
৯৪ ) ‘ শরণি ’ শব্দের অর্থ কি ? ➫ সড়ক / পথ ।
৯৫ ) ‘ শীকর ’ শব্দের অর্থ কি ? ➫ জলকণা
৯৬ ) ‘ শীল ’ শব্দের অর্থ কি ? ➫ চরিত্র ।
৯৭ ) ‘ আভরণ ’ শব্দের অর্থ কি ? ➫ অলংকার ।
৯৮ ) ‘ দামিনী ’ শব্দের অর্থ কি ? ➫ বিদ্যুৎ ।
৯৯ ) ‘ বেসাতি ’ শব্দের অর্থ কি ? ➫ কেনাবেচা ।
১০০ ) ‘ সৎকার ’ শব্দের অর্থ কি ? ➫ সমাদর / আপ্যায়ন 
//
সংগৃহীত

ব্যাকরণ ছক

বাংলা ব্যাকরণ সংক্রান্ত আলোচনা 

মুহুর্ত, মুহূর্ত, মূহুর্ত, মূহূর্ত- কোন বানাটি শুদ্ধ?

■ মুহুর্ত, মুহূর্ত, মূহুর্ত, মূহূর্ত- কোন বানাটি শুদ্ধ?

এভাবে চারটি বানান দেখলে যে কেউ দ্বন্দ্বে পড়ে যাবে। সহজ বানান অথচ দ্বন্দ্বময়। মুখস্ত করবেন? লাভ নেই। স্মরণের কোষগুলো দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে আরো বেশি। অনেক দ্বন্দ্বে ভোগার পর অবশেষে বের করেছি একটা সূত্র। আর সে সূত্রের কারণে কখনোও আর অশুদ্ধ হয়নি ওই বানানটা। সূত্রটা একদম সহজ।
একটু খেয়াল করুন। হ-এর সাথে উ-কার (ু) দিলে 'হ' নিজ রূপে থাকে না। উ-কার উপরে উঠে গিয়ে হয় 'হু' এমন। কিন্তু ঊ-কারে (ূ) 'হ' নিজ রূপেই থাকে। ব্যাস সূত্র এটাই। 'হ' ঠিক রাখতে হবে। তার মানে 'হূ' হবে। হ-এর উল্টোটা 'ম'-এ; মানে 'মু'। আর তাতেই হয়ে গেল শুদ্ধ বানান- 'মুহূর্ত'।
'হ'কে তার আসল রূপে রাখতে 'হূ' ব্যবহার করবেন- 'মুহূর্ত' বানান কখখনো অশুদ্ধ হবে না।

■ মুমুর্ষু, মুমুর্ষূ, মুমূর্ষু, মুমূর্ষূ, মূমুর্ষু, মূমুর্ষূ- কোনটি শুদ্ধ?

চোখ তো ছানাবড়া। একটা শব্দের এতগুলো বানান! মস্তিস্কের কোষগুলো দ্বন্দ্বে বাঁধিয়ে দিয়েছে মহা হুলুস্থূল। ঘাবড়ানোর কিছু নেই। এখানেও সহজ সূত্র। প্রথমেই 'মুহূর্তের' সূত্রটা মনে করতে হবে। সে সূত্রমতে প্রথম ম-এ উ-কার (ু)। তারপর ধারাবাহিকভাবে ঊ-কার(ূ), উ-কার ু-কার বসাতে হবে।
তাহলে কী দাঁড়াল? প্রথমটা 'মু' তারপরে 'মূ' তারপরে 'র্ষু' ব্যাস- 'মুমূর্ষু'।
আর যারা নিশ্চিত একটা ঊ-কার(ূ) হবেই। তাদের জন্য আরো সহজ সূত্র। দুই উ- ু-কারকে একসাথে থাকতে দেওয়া যাবে না। ব্যাস মাঝখানে ূ-কার বসিয়ে দুই ু-কারকে দুই দিকে পাঠিয়ে দিলেই শুদ্ধ 'মুমূর্ষু' পাওয়া যাবে।
কত সহজ না সূত্রগুলো? একটু সচেতন হয়ে মনে রাখলে এমন দ্বন্দ্বময় বানানে আর কখনো অশুদ্ধ হবে না।

মনে থাকবে তো বানানদুটো?

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি:

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি:

# পতঞ্জলি ও # মনীষা #আশ্চর্য হয়ে # পরস্পর তাকায় । সেই #তস্করকে (চোরকে) তারা চিনে ফেলে। গত #বৃহস্পতিবার #ষোড়শ অথবা একাদশ জন মিলে দ্যুলোকের #গোষ্পদ আর #বনস্পতি এরা ধ্বংস করেছে।

মিলিয়ে নিন:

#পতঞ্জলি, #মনীষা, #আশ্চর্য, #পরস্পর, #তস্কর, #বৃহস্পতিবার, #ষোড়শ, #গোষ্পদ, #বনস্পতি

বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি:
চুরির ঘটনা তারা কোনো #সংস্কার না রেখেই #সংস্কৃত ভাষায় #পরিষ্কারভাবে #উত্থাপন করে এবং এতে এক #পরিস্কৃত #সংস্কৃতির #উত্থান ঘটে।

মিলিয়ে নিন: 

#সংস্কার, #সংস্কৃত, #পরিষ্কার, #উত্থাপন, #পরিস্কৃত, #সংস্কৃতির, #উত্থান
নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি:
#বাচস্পতি বাবুর স্নেহের #আস্পদ #হরিশ্চন্দ্র । তিনি #অহরহ #শির:পীড়ায় ভোগেন । তাই #প্রাত:কালে তিনি #ভাস্কর (সূর্য) দেখতে পান না বলে #অহর্নিশ #মন:কষ্টে আছেন

মিলিয়ে নিন:
 

#বাচস্পতি, #আস্পদ, #হরিশ্চন্দ্র, #অহরহ, #শির:পীড়ায়, #প্রাত:কালে, #ভাস্কর, #অহর্নিশ, #মন:কষ্টে
👌👌👌Sh Sakil

#বাংলা_ব্যাকরণ_থেকে_৫০টি নৈর্ব্যক্তিক #ধারাবাহিক_পর্ব__৩৯

#বাংলা_ব্যাকরণ_থেকে_৫০টি নৈর্ব্যক্তিক #ধারাবাহিক_পর্ব__৩৯

০১| বিশেষ্য পদ কত প্রকার?
ক) ছয়
খ) পাঁচ
গ) সাত
ঘ) চার
সঠিক উত্তর: (ক)

০২| কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
ক) পর্বত
খ) মাটি
গ) মানুষ
ঘ) বহর
সঠিক উত্তর: (ঘ)

০৩| কোনটি রূপবাচক নাম বিশেষণ?
ক) ঠান্ডা হাওয়া
খ) সবুজ পাতা
গ) মাটির থালা
ঘ) ভরা নদী
সঠিক উত্তর: (খ)

০৪| আপসে, পরস্পর ইত্যাদি কোন ধরনের সর্বনামের উদাহরণ?
ক) সাকল্যবাচক
খ) সংযোগজ্ঞাপক
গ) ব্যতিহারিক
ঘ) দূরত্ববাচক
সঠিক উত্তর: (গ)

০৫| ‘যথা ধর্ম তথা জয়’ - এটি কোন অব্যয়ের উদাহরণ?
ক) নিত্য সম্বন্ধীয় অব্যয়
খ) অনুকার অব্যয়
গ) বাক্যালংকার অব্যয়
ঘ) বিয়োজন অব্যয়
সঠিক উত্তর: (ক)

০৬| ভাববাচক বিশেষ্য পদ গঠনে কোন প্রত্যয় গঠিত হয়?
ক) অন
খ) আল
গ) আই
ঘ) ইয়া
সঠিক উত্তর: (ক)

০৭| কোনটি পরিমাণবাচক বিশেষণ?
ক) মেটে কলসি
খ) হাজার টনী জাহাজ
গ) দক্ষ কারিগর
ঘ) সিকিপথ
সঠিক উত্তর: (খ)

০৮| ‘মরি! মরি! কী সুন্দর প্রভাতের রূপ’-এখানে অনন্বয়ী অব্যয়ে কী ভাব
প্রকাশ পেয়েছে?
ক) যন্ত্রণা
খ) উচ্ছ্বাস
গ) বিরক্তি
ঘ) সম্মতি
সঠিক উত্তর: (খ)

০৯| কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির ন্যায় কাজ করে?
ক) বাক্যালঙ্কার অব্যয়
খ) অনন্বয়ী অব্যয়
গ) অনুকার অব্যয়
ঘ) অনুসর্গ অব্যয়
সঠিক উত্তর: (ঘ)

১০| যে কোনো বিশেষ্য পদ কোন
পুরুষ?
ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) মধ্যম ও নাম পুরুষ
ঘ) নাম পুরুষ
সঠিক উত্তর: (ঘ)

১১| কোনটি সমাসসিদ্ধ বিশেষণ?
ক) কবেকার কথা
খ) আচ্ছা মানুষ
গ) নৈতিক বল
ঘ) চৌচালা ঘর
সঠিক উত্তর: (ঘ)

১২| ক্রিয়াজাত বিশেষণের উদাহরণ কোনটি?
ক) আচ্ছা মানুষ
খ) বেকার
গ) মেঠো পথ
ঘ) খাবার পানি
সঠিক উত্তর: (ঘ)

১৩| সৌরভ, যৌবন, সুখ ইত্যাদি কোন প্রকারের বিশেষ্য?
ক) সংজ্ঞাবাচক বিশেষ্য
খ) বস্তুবাচক বিশেষ্য
গ) নামবাচক বিশেষ্য
ঘ) গুণবাচক বিশেষ্য
সঠিক উত্তর: (ঘ)

১৪| ‘ঠান্ডা হাওয়া’ কী বাচক বিশেষণ?
ক) গুণবাচক
খ) নির্দিষ্টতাবাচক
গ) রূপবাচক
ঘ) অবস্থাবাচক
সঠিক উত্তর: (ঘ)

১৫| কোনটি বিশেষণ পদ?
ক) রক্ত
খ) রক্তাক্ত
গ) আসক্তি
ঘ) প্রীতি
সঠিক উত্তর: (খ)

১৬| সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ কোনটি?
ক) আমা
খ) যাহার
গ) তাহার
ঘ) ইহার
সঠিক উত্তর: (ক)

১৭| “দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে”এই বাক্যের অব্যয়টির নাম কী?
ক) অনুসর্গ অব্যয়
খ) অনুকার অব্যয়
গ) অনন্বয়ী অব্যয়
ঘ) সমুচ্চয়ী অব্যয়
সঠিক উত্তর: (ক)

১৮| “সেদিন কি আর আসবে?”- ‘আর’ কোন অর্থ প্রকাশ করেছে?
ক) পুনরাবৃত্তি
খ) নির্দেশ
গ) নিরাশা
ঘ) বাক্যালঙ্কার
সঠিক উত্তর: (গ)

১৯| বিধেয় বিশেষণ কোথায় বসে?
ক) বিশেষ্যের পরে
খ) বিশেষণের পরে
গ) বিশেষণের পূর্বে
ঘ) বিশেষ্যের পূর্বে
সঠিক উত্তর: (ক)

২০| “আমার আর থাকা হয়ে উঠল না” - বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সম্ভাবনা অর্থে
খ) সামান্য অর্থে
গ) অবিরাম অর্থে
ঘ) অভ্যাস র্থে
সঠিক উত্তর: (ক)

২১| কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয় এর
উদাহরণ?
ক) যত গর্জে তত বর্ষে না
খ) মরি মরি, কি সুন্দর
গ) প্রভাতের রূপ
ঘ) অতি ভক্তি চোরের লক্ষণ
সঠিক উত্তর: (ক)

২২| “ওগো, আজ তোরা যাসনে ঘরের
বাহিরে” - এখানে ‘ওগো’ কোন অব্যয় পদ?
ক) সমুচ্চয়ী
খ) অনন্বয়ী
গ) অনুসর্গ
ঘ) অনুকার
সঠিক উত্তর: (খ)

২৩| কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ?
ক) চলন্ত গাড়ি
খ) করুণাময় তুমি
গ) দ্রুত চল
ঘ) নীল আকাশ
সঠিক উত্তর: (গ)

২৪| নিচের কোনটি সর্বনামের
বিভক্তিগ্রাহী রূপ?
ক) তুমি
খ) আমি
গ) তোমা
ঘ) তিনি
সঠিক উত্তর: (গ)

২৫| তিনি যাবেন, না হয় আমি যাব - এ বাক্যের ‘না’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত
হয়েছে?
ক) সম্ভাবনায়
খ) বিকল্প প্রকাশে
গ) স্বীকৃতি প্রকাশে
ঘ) সংযোগ অর্থে
সঠিক উত্তর: (খ)
(নোট রমজান)

২৬| ‘শনশন বায়ু বয়’ - এ বাক্যটিতে ‘শনশন’ অব্যয়টি -
ক) অনুসর্গ অব্যয়
খ) অনন্বয়ী অব্যয়
গ) অনুকার অব্যয়
ঘ) সমুচ্চয়ী অব্যয়
সঠিক উত্তর: (গ)

২৭| কোন কোন পদের পুরুষ আছে?
ক) বিশেষ্য, সর্বনাম ও অব্যয়
খ) বিশেষ্য, বিশেষণ ও অব্যয়
গ) বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া
ঘ) বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)

২৮| ‘এ এক বিরাট সত্য’ - এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ্যরূপে
খ) অব্যয়রূপে
গ) বিশেষণরূপে
ঘ) বিশেষণের বিশেষণরূপে
সঠিক উত্তর: (ক)

২৯| অংশবাচক বিশেষণের উদাহরণ হলো -
ক) সত্তর পৃষ্ঠা
খ) পাঁচ শতাংশ ভূমি
গ) শ টাকা
ঘ) সিকি পথ
সঠিক উত্তর: (ঘ)

৩০| কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
ক) কুলটা
খ) গায়ক
গ) পশ্বধম
ঘ) নদ্যম্বু
সঠিক উত্তর: (ক)

৩১| কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
ক) একচ্ছত্র
খ) পবিত্র
গ) দিগন্ত
ঘ) সজ্জন
সঠিক উত্তর: (গ)

৩২| ‘অত্যন্ত’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অত্য + অন্ত
খ) অতি + অন্ত্য
গ) অতি + ন্ত
ঘ) অতি + অন্ত
সঠিক উত্তর: (ঘ)

৩৩| ‘তন্বী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
ক) তনু + ঈ
খ) তনু + ই
গ) তন্বী + ঈ
ঘ) তনী + ব
সঠিক উত্তর: (ক)

৩৪| ‘সদা + এব’ এর সঠিক সন্ধি হলো
ক) সর্বদা
খ) সর্বত্র
গ) সদৈব
ঘ) সর্বৈব
সঠিক উত্তর: (গ)

৩৫| ‘গায়ক’এর সন্ধি কোনটি?
ক) গা + ওক
খ) গা + অক
গ) গা + য়ক
ঘ) গৈ + অক
সঠিক উত্তর: (ঘ)

৩৬| ‘নাত + জামাই’ - এর সঠিক সন্ধিরূপ কোনটি?
ক) নাতিজামাই
খ) নাতজামাই
গ) নাজজামাই
ঘ) নাতনিজামাই
সঠিক উত্তর: (গ)

৩৭| “অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: (ক)

৩৮| উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
ক) উপরিউক্ত
খ) উপর্যপরি
গ) উপর্যুক্ত
ঘ) পুনরপি
সঠিক উত্তর: (গ)

৩৯| ‘পরীক্ষা’এর সন্ধি বিচ্ছেদ  কোনটি?
ক) পরি + ঈক্ষা
খ) পরী + ঈক্ষা
গ) পরী + ইক্ষা
ঘ) পরি + ইক্ষা
সঠিক উত্তর: (ক)

৪০| ‘যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই’ এখানে কোন ধ্বনি লোপ পেয়েছে?
ক) আ
খ) অ
গ) ই
ঘ) এ
সঠিক উত্তর: (গ)

৪১| ‘বিদ্যালয়’ সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?
ক) অ + অ
খ) অ + আ
গ) আ + আ
ঘ) আ + অ
সঠিক উত্তর: (গ)

৪২| ‘বনস্পতি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বনস্ + পতি
খ) বনঃ + পতি
গ) বন + পতি
ঘ) বনো + পতি
সঠিক উত্তর: (গ)

৪৩| ‘ষষ্ঠ’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) ষট্ + থ
খ) ষষ্ + থ
গ) ষষ্ + ট
ঘ) ষষ্ + ঠ
সঠিক উত্তর: (খ)

৪৪| সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে?
ক) প্রাতঃ + কাল
খ) শিরঃ + ছেদ
গ) শিরঃ + পীড়া
ঘ) মনঃ + কষ্ট
সঠিক উত্তর: (খ)

৪৫| ‘পূর্ণেন্দু’ কোন সন্ধি?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: (ক)

৪৬| ‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
ক) কৃ + ক্তি
খ) কৃষ্ + তি
গ) কৃঃ + তি
ঘ) কৃষ + টি
সঠিক উত্তর: (খ)

৪৭| ‘নিষ্কর’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) নিঃ + কর
খ) নীঃ + কর
গ) নিষ + কর
ঘ) নিস্ + কর
সঠিক উত্তর: (ক)

৪৮| ‘সন্ধি’ - এর সন্ধি বিচ্ছেদ কী?
ক) সম + ধি
খ) সম্ + ধি
গ) সম্ + ন্ধি
ঘ) সণ্ + ধি
সঠিক উত্তর: (খ)

৪৯| ‘মস্যাধার’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মসি + আধার
খ) মস্যা + আধার
গ) মসিহ + আধার
ঘ) মসী + আধার
সঠিক উত্তর: (ঘ)

৫০| বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ক) ব্যঞ্জনসন্ধির
খ) স্বরসন্ধির
গ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির
ঘ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির
সঠিক উত্তর: (ক)

নোট MD. Ramjan Ali

#বাংলা_ব্যাকরণ_থেকে_৫০টি নৈর্ব্যক্তিক #ধারাবাহিক_পর্ব__৩৮

#বাংলা_ব্যাকরণ_থেকে_৫০টি নৈর্ব্যক্তিক #ধারাবাহিক_পর্ব__৩৮

০১| শব্দের মূল অংশকে কী বলে?
ক. প্রাতিপদিক 
খ. প্রকৃতি
গ. ক ও খ
ঘ. ধাতু
উত্তরঃ গ

০২| কার পরিবর্তে উত্তম পুরুষ ব্যবহৃত হয়?
ক) স্বয়ং বক্তা
খ) শ্রোতা
গ) অনুপস্থিত ব্যক্তি
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

০২| “এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পা “ - বাক্যে কী ধরনের
অব্যয়ের ব্যবহার ঘটেছে?
ক) সংযোজক
খ) বিয়োজক
গ) সংকোচক
ঘ) অনুগামী সমুচ্চয়ী
সঠিক উত্তর: (ঘ)

০৩| কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের
উদাহরণ?
ক) অতি ভক্তি চোরের লক্ষণ
খ) যত গর্জে তত বর্ষে না
গ) ওদিকে আর যাব না
ঘ) এত চেষ্টাতেও হলো না
সঠিক উত্তর: (খ)

০৪| কোনটি ভাববাচক বিশেষ্য?
ক) মাইকেল
খ) লন্ডন
গ) তারল্য
ঘ) দর্শন
সঠিক উত্তর: (ঘ)

০৫| ‘আকাশে চাঁদ দেখি নে’ - এ বাক্যে
ব্যবহৃত সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ
কোনটি?
ক) আকাশে চাঁদ দেখি
খ) আকাশে মেঘ দেখি নে
গ) আমি চোখে দেখি না
ঘ) আমি বল দেখি নে
সঠিক উত্তর: (গ)

০৬| “সেদিন কি আর আসবে?” - ‘আর’ কোন অর্থ প্রকাশ করছে?
ক) পুনরাবৃত্তি
খ) নির্দেশ
গ) নিরাশা
ঘ) বাক্যালঙ্কার
সঠিক উত্তর: (গ)

০৭| অনুগামী সমুচ্চয়ী অব্যয় কোনগুলো?
ক) এবং, ও, আর
খ) কিংবা, অথবা, নতুবা
গ) যে, যদি, যেন
ঘ) কিন্তু, পরন্ত, অথচ
সঠিক উত্তর: (গ)

০৮| “চিক চিক করে বালি কোথা নাহি কাদা” - এ বাক্যের দ্বিরুক্ত শব্দ ‘চিক চিক’ কোন ধরনের পদ?
ক) ক্রিয়া বিশেষণ
খ) বিশেষণ
গ) ভাব বিশেষণ
ঘ) বিশেষ্য
সঠিক উত্তর: (গ)

০৯| ‘দুরত্ববাচক’ সর্বনাম পদ নয় কোনটি?
ক) কেহ
খ) ঐ
গ) ঐসব
ঘ) সব
সঠিক উত্তর: (ক)

১০| ‘নদী ও পর্বত’ কোন ধরনের
বিশেষ্য পদ?
ক) সংজ্ঞাবাচক
খ) জাতিবাচক
গ) বস্তুবাচক
ঘ) সমষ্টিবাচক
সঠিক উত্তর: (খ)

১১| নিত্য সম্বন্ধীয় অব্যয় কোনগুলো?
ক) যথা-তথা
খ) অতি-পুনরায়
গ) আবার, ও
ঘ) এবং, কিন্তু
সঠিক উত্তর: (ক)

১২| তৎসম শব্দের অতিশায়নে বহুর মধ্যে তুলনায় নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক) তম
খ) তর
গ) ইষ্ট
ঘ) চেয়ে
সঠিক উত্তর: (ঘ)

১৩| ওকে বলাও যা, না বলাও তা - এখানে ‘ও’অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সম্ভাবনায়
খ) হতাশাজ্ঞাপনে
গ) তুলনায়
ঘ) সংযোগ অর্থে
সঠিক উত্তর: (গ)

১৪| নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
ক) হিমালয়
খ) জনতা
গ) মানুষ
ঘ) তারুণ্য
সঠিক উত্তর: (খ)

১৫| কোনটি ভাববাচক বিশেষণ?
ক) শয়ন/গমন
খ) লবণ
গ) যৌবন
ঘ) বিশ্বনবী
সঠিক উত্তর: (ক)

১৬| সমিতি, ঝাঁক, বহন কোন পদের উদাহরণ?
ক) গুণবাচক বিশেষ্য
খ) নাম বিশেষণ
গ) ভাব বিশেষণ
ঘ) সমষ্টিবাচক বিশেষ্য
সঠিক উত্তর: (ঘ)

১৭| ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’- এখানে ‘হে দারিদ্র্য’ কোন ধরনের অনন্বয়ী অব্যয়?
ক) উচ্ছ্বাস প্রকাশক অব্যয়
খ) সমর্থনসূচক অব্যয়
গ) সম্বোধনবাচক অব্যয়
ঘ) বাক্যালংকার অব্যয়
সঠিক উত্তর: (গ)

১৮| ‘নিশ্চয়ই যাব’ - বাক্যের ‘নিশ্চয়ই’ পদটি কোন শ্রেণির অব্যয়?
ক) সমুচ্চয়ী
খ) অনুসর্গ
গ) অনুকার
ঘ) অনন্বয়ী
সঠিক উত্তর: (ঘ)

১৯| কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক) গরু
খ) সমিতি
গ) বীরত্ব
ঘ) গীতাঞ্জলি
সঠিক উত্তর: (ঘ)

২০| ‘ধিক্ তারে, শত ধিক, নির্লজ্জ যে জন’ -এ বাক্যে ‘শত ধিক’ কোন বিশেষণের উদাহরণ?
ক) ক্রিয়া বিশেষণ
খ) বাক্যের বিশেষণ
গ) অব্যয়ের বিশেষণ
ঘ) বিশেষনীয় বিশেষণ
সঠিক উত্তর: (গ)

২১| ‘সামান্য একটু দুধ দাও’ - এ বাক্যে ‘সামান্য’
কোন পদ?
ক) বিশেষ্য
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষণ
সঠিক উত্তর: (ঘ)

২২| নিম্নের কোনটি বিয়োজক অব্যয়ের উদাহরণ?
ক) তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে
খ) তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন
গ) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
ঘ) এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার
সঠিক উত্তর: (গ)

২৩| “মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।”বাক্যের অব্যয়টি কোন শ্রেণিভুক্ত?
ক) সমুচ্চয়ী অব্যয়
খ) অনন্বয়ী অব্যয়
গ) অনুকার অব্যয়
ঘ) অনুসর্গ অব্যয়
সঠিক উত্তর: (ক)

২৪| ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ - ‘নিশীথ’কোন পদ?
ক) ক্রিয়া
খ) বিশেষ্য
গ) বিশেষণ
ঘ) ক্রিয়াবিশেষণ
সঠিক উত্তর: (গ)

২৫| সম্ভ্রমান্তক সর্বনাম পদ কোনগুলো?
ক) যে, তারা, তা
খ) তিনি, তা, কারা
গ) তাঁরা, তাঁদের, তিনি
ঘ) তুই, তোরা, তারা
সঠিক উত্তর: (গ)
নোট রমজান

২৬| চাউল, চিনি, কাঠ, পানি-এগুলো কোন ধরনের বিশেষ্য?
ক) ব্যক্তিবাচক
খ) জাতিবাচক
গ) বস্তুবাচক
ঘ) সমষ্টিবাচক
সঠিক উত্তর: (গ)

২৭| বাংলা অব্যয় শব্দ কোনটি?
ক) আবার
খ) সহসা
গ) সাবাস
ঘ) নইলে
সঠিক উত্তর: (ক)

২৮| ‘ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে’ -‘ভেউ ভেউ’ কোন জাতীয় অব্যয়?
ক) প্রশ্নবোধক
খ) উপসর্গ
গ) অনুকার
ঘ) সম্বোধনসূচক
সঠিক উত্তর: (গ)

২৯| কোনটি গুণবাচক বিশেষ্য?
ক) সৌন্দর্য
খ) দর্শন
গ) লবণ
ঘ) ভোজন
সঠিক উত্তর: (ক)

৩০| ‘উদীয়মান’ বিশেষণটির সাথে কোন বিশেষ্য পদটি প্রযোজ্য?
ক) বুদ্ধি
খ) লেখক
গ) যৌবন
ঘ) সম্রাট
সঠিক উত্তর: (খ)

৩১| ‘আপন ভালো সবাই চায়’ - বাক্যটিতে ‘ভালো’ কী পদ?
ক) বিশেষণ
খ) বিশেষ্য
গ) সর্বনাম
ঘ) অব্যয়
সঠিক উত্তর: (খ)

৩২| নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ-এগুলো কী বাচক নাম বিশেষণ?
ক) গুণবাচক
খ) রূপবাচক
গ) ভাববাচক
ঘ) অবস্থাবাচক
সঠিক উত্তর: (খ)

৩৩| অনুসর্গ অব্যয় আর কোন নামে পরিচিত?
ক) পদান্বয়ী অব্যয়
খ) অনুকার অব্যয়
গ) অনন্বয়ী অব্যয়
ঘ) নিত্য সম্বন্ধীয় অব্যয়
সঠিক উত্তর: (ক+কর্মপ্রবচনীয়) 

৩৪| ‘যে’ কোন শ্রেণির সর্বনাম শব্দ?
ক) সংযোগজ্ঞাপক
খ) সামীপ্যবাচক
গ) অনির্দিষ্টতাজ্ঞাপক
ঘ) ব্যতিহারিক
সঠিক উত্তর: (ক)

৩৫| তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক। এখানে ‘পুণ্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) অব্যয়
ঘ) সর্বনাম
সঠিক উত্তর: (খ)

৩৬| ‘ঝুমঝুম’, ‘গুড়গুড়’ - এখানে কোন
শ্রেণির অব্যয়?
ক) সমুচ্চয়ী
খ) অনন্বয়ী
গ) অনুকার
ঘ) অনুসর্গ
সঠিক উত্তর: (গ)

৩৭| ‘তাকেও আসতে বলেছি’ - এখানে ‘ও’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সম্ভাবনায়
খ) স্বীকৃতি জ্ঞাপনে
গ) সংযোগ অর্থে
ঘ) হতাশা অর্থে
সঠিক উত্তর: (খ)

৩৮| কোনটি সংযোগজ্ঞাপক সর্বনামের উদাহরণ?
ক) তুই-তোবা
খ) যারা-তারা
গ) কে-কী
ঘ) আপনা-আপনি
সঠিক উত্তর: (খ)

৩৯| কোনটি বিদেশি অব্যয়?
ক) শাবাশ
খ) বেশ বেশ
গ) কন কন
ঘ) অতএব
সঠিক উত্তর: (ক)

৪০| “ছেলে তো নয় যেন ননীর পুতুল” উক্ত বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
ক) ব্যঙ্গ প্রকাশ
খ) বিরক্তি প্রকাশ
গ) বিকল্প প্রকাশ
ঘ) আদর প্রকাশ
সঠিক উত্তর: (ক)

৪১| কোনগুলো বিদেশি অব্যয় পদের
উদাহরণ?
ক) অতএব, সুতরাং
খ) পুনশ্চ, নিমিত্ত
গ) আলবত, মারহাবা
ঘ) হঠাৎ, দৈবাৎ
সঠিক উত্তর: (গ)

৪২| পদ কয় প্রকার?
ক) চার
খ) পাঁচ
গ) ছয়
ঘ) সাত
সঠিক উত্তর: (খ)
(সব্যয় ও অব্যয়সহ প্রধানত ২ প্রকার)

৪৩| নিচের কোনটি বিশেষণের অতিশায়ন?
ক) আজ আমাদের কঠিন পরিশ্রমের
প্রয়োজন
খ) পদ্মা দীর্ঘতর কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী
গ) বাঘের চেয়ে সিংহ বলবান
ঘ) ধীরে ধীরে বায়ু বয়
সঠিক উত্তর: (খ)

৪৪| স্বয়ং বক্তা কোন পুরুষ?
ক) নাম
খ) প্রথম
গ) মধ্যম
ঘ) উত্তম
সঠিক উত্তর: (ঘ)

৪৫| উপসর্গ যুক্ত বিশেষণ কোনটি?
ক) ঠান্ডা হাওয়া
খ) আচ্ছা মানুষ
গ) নির্জলা মিথ্যা
ঘ) সুন্দর সকাল
সঠিক উত্তর: (গ)

৪৬| তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনা বুঝাতে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক) ইষ্ট
খ) ইয়ান
গ) তম
ঘ) ঈয়স
সঠিক উত্তর: (ঘ)

৪৭| অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য - কোন পদ?
ক) বিশেষ্য পদ
খ) অব্যয় পদ
গ) ক্রিয়াপদ
ঘ) বিশেষণ পদ
সঠিক উত্তর: (ক)

৪৮| কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে?
ক) নাম বিশেষণ
খ) ভাব বিশেষণ
গ) সমাসসিদ্ধ বিশেষণ
ঘ) উপসর্গযুক্ত বিশেষণ
সঠিক উত্তর: (খ)

৪৯| বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক) বহর
খ) গমন
গ) চিনি
ঘ) সুখ
সঠিক উত্তর: (গ)

৫০| ছেলে কিংবা মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট - ‘কিংবা’ কোন পদ?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) অব্যয়
ঘ) সর্বনাম
সঠিক উত্তর: (গ)

নোট MD. Ramjan Ali

#বাংলা_ব্যাকরণ_থেকে_৫০টি নৈর্ব্যক্তিক। #ধারাবাহিক_পর্ব__৩৬

#বাংলা_ব্যাকরণ_থেকে_৫০টি নৈর্ব্যক্তিক। #ধারাবাহিক_পর্ব__৩৬

০১| বাংলা ভাষায় "উষ্ম"বর্ণ কতটি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ খ(উষ্ম বা শিষ ধ্বনি ৪টি-শ, ষ, স, হ)

০২| বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. পাঠান আমালে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ গ

০৩| বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?
ক. ইন্দো-জার্মানীয়
খ. বাল্টো-শ্লাভিয়ান
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ

০৪| কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?
ক. সপ্তম-অষ্টম শতকে
খ. অষ্টম-নবম শতকে
গ. নবম-দশম শতকে
ঘ. দশম-একাদশ শতকে
উত্তরঃ ঘ

০৫| কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. মৌর্য আমলে
ঘ. মুসলমান আমলে
উত্তরঃ ঘ

০৬| বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
ক. নাগরী লিপি
খ. শ্যামী লিপি
গ. সিংহলী লিপি
ঘ. ব্রাক্ষী লিপি
উত্তরঃ ঘ

০৭| বাংলা ভাষার বয়স কত?
ক. ১০০০ বছর
খ. ২০০০ বছর
গ. ২৫০০ বছর
ঘ. ২৭০০ বছর
উত্তরঃ ক

০৮| কোন লিপি ডান দিক থেকে লেখা হত?
ক. খরোষ্ঠী লিপি
খ. ব্রাক্ষী লিপি
গ. কুটিল লিপি
ঘ. উর্দু লিপি
উত্তরঃ ক

০৯| বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত 
ঘ. অপভ্রংশ
উত্তরঃ গ

১০| কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?
ক. গুপ্ত আমল
খ. পাল আমল
গ. সেন আমল
ঘ. মুঘল আমল
উত্তরঃ ক

১১| প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?
ক. বেদে
খ. ঋগ্বেদের মন্ত্রগুলোতে
গ. ঐতরেয় আরণ্যক গ্রন্থে
ঘ. অথর্ব বেদে
উত্তরঃ খ

১২| বাংলা ভাষায় দীর্ঘ স্বরবর্ণের সংখ্যা কয়টি ?
ক. ৫ টি
খ. ৭ টি
গ. ৩ টি
ঘ. ৯টি
উত্তরঃ খ
★দীর্ঘস্বর-৭টি(আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ)

১৩| ত, থ, দ, ধ, ন হচ্ছে-
ক. তালব্যবর্ণ
খ. কণ্ঠবর্ণ
গ. দন্ত্যবর্ণ
ঘ. মূর্ধন্যবর্ণ
উত্তরঃ গ

১৪| নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
ক. ঘ
খ. ঠ
গ. প
ঘ. থ
উত্তরঃ গ
(বর্গের ১ম+৩য় বর্ণ হলো অল্পপ্রাণ)

১৫| যে যে বর্ণের সমন্বয়ে ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে, সেগুলো নির্দেশ করুন-
ক. ষ্ + ণ
খ. ষ + ঞ
গ. ষ + ন
ঘ. ষ + ঙ
উত্তরঃ ক

১৬| কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক. কণ্ঠধ্বনি
খ. স্বরধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি
ঘ. মিশ্র ধ্বনি
উত্তরঃ গ
By___Ramjan

১৭| বর্গীয় এবং অন্তঃস্থ ব -এর মধ্যে কিসে কোনো পার্থক্য নেই ?
ক. বিন্যাসে
খ. আকৃতিতে
গ. অবস্থানে
ঘ. উচ্চারণে
উত্তরঃ খ

১৮| বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের?
ক. ৩টি
খ. ১টি
গ. ২টি
ঘ. ৪টি
উত্তরঃ খ

১৯| নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না?
ক. ঙ ং ঞ ণ
খ. ন ঝ ধ ঙ
গ. থ ন ধ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ক

২০| অঘোষ অল্পপ্রাণ দ্যোতিত বর্ণ কয়টি?
ক. ২ টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ৩ টি
উত্তরঃ ঘ
(বর্গের ১ম,২য়,৩য় বর্ণ)

২১| বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি ?
ক. ২ টি
খ. ৪ টি
গ. ৩ টি
ঘ. ৫ টি
উত্তরঃ গ
(ং      ঃ      ঁ  )

২২| "ক্ষ" কে ভাঙলে কোনটি হয় ?
ক. ষ + ক
খ. ক্ + ষ
গ. খ + খ
ঘ. ক + খ
উত্তরঃ খ

২৯৮২| বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ খ

২৩| কোনগুলো স্পর্শধ্বনি?
ক. ‘আ’ থেকে ‘ঢ’ পর্যন্ত
খ. ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
গ. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
ঘ. ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত
উত্তরঃ গ
(ক-ম পর্যন্ত ২৫টি বর্ণ)

২৪| বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
উত্তরঃ গ

২৯৮৫| চ, ছ, জ, ঝ হলো?
ক. জিহ্বামূলীয় বর্ণ
খ. তালব্য বর্ণ
গ. দন্ত্য বর্ণ
ঘ. ওষ্ঠ্য বর্ণ
উত্তরঃ খ

২৬| যুক্তবর্ণের 'য' ও 'ব' উচ্চারিত হওয়ার সময় যে বর্ণটি সাথে যুক্ত হয় সেটি দ্বিত্ব হয়ে উচ্চারিত হয়। যেমন -
ক. কথ্য
খ. সত্য
গ. দ্বীপ
ঘ. পথ্য
উত্তরঃ খ
(সত্য=শোত্'তো)

২৭| কোনটি সঠিক ?
ক. উচ্চারণ ভুল হলে অর্থের পরিবর্তন ঘটে না
খ. উচ্চারণ ভুল হলে সব সময় অর্থের পরিবর্তন ঘটে
গ. মাঝে মাঝে অর্থের পরিবর্তন ঘটে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

২৮| শব্দের আদিতে অ -এর না-বোধকতার উদাহরণ কোনটি ?
ক. অমানিশা
খ. অনাচার
গ. যত
ঘ. কথা
উত্তরঃ খ
(ন চার=অনাচার)

২৯| 'র' বর্ণে দ্যোতিত ধ্বনি জিহ্বাকে দোলা দেয় বলে এ ধ্বনিকে কি ধ্বনি বলা হয় ?
ক. পার্শ্বিকধ্বনি
খ. তালব্যধ্বনি
গ. স্পর্শধ্বনি
ঘ. কম্পনজাত ধ্বনি
উত্তরঃ ঘ

৩০| উচ্চ স্বরধ্বনি কোনগুলো ?
ক. ও, উ
খ. ই, ঈ
গ. অ্যায়
ঘ. আ, অ
উত্তরঃ খ

৩১| শ, ষ, স, হ এই চারটি ধ্বনিকে কি বলা হয় ?
ক. অন্তঃস্থ ধ্বনি
খ. নাসিক্য ধ্বনি
গ. উষ্মধ্বনি
ঘ. পরাশ্রয়ী বর্ণ
উত্তরঃ গ

৩২| কোনগুলো জিহ্বামূলীয় বা কন্ঠ্যস্পর্শ ধ্বনি ?
ক. ক, খ, গ, ঘ, ঙ
খ. ট, ঠ, ড, ঢ়, ণ
গ. ত, থ, দ, ধ, ন
ঘ. প, ফ, ব, ভ, ম
উত্তরঃ ক

৩৩| নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহারণ ?
ক. খ, ঘ, ছ
খ. ণ, ন, ম
গ. ড, দ, ব
ঘ. ট, ত, প
উত্তরঃ ক
(বর্গের ২য় ও ৪র্থ বর্ণ মহাপ্রাণ) 

৩৪| নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহারণ ?
ক. খ, ছ, ঝ
খ. ঠ, থ, ফ
গ. ঢ, ধ, ঙ
ঘ. গ, চ, জ
উত্তরঃ ঘ

৩৫| বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৭টি
ঘ. ৬টি
উত্তরঃ খ
★হ্রস্বস্বর-৪টি(অ,ই,উ,ঋ)

৩৬| কোনগুলো কণ্ঠধ্বনি?
ক. ক খ গ ঘ ঙ
খ. চ ছ জ ঝ ঞ
গ. ট ঠ ড ঢ ণ
ঘ. প ফ ব ভ ম
উত্তরঃ ক

৩৭| কোন বর্ণগুলোতে মাত্রা হবে না?
ক. ক এবং খ
খ. খ এবং ল
গ. ট এবং ঠ
ঘ. এ এবং ঐ
উত্তরঃ ঘ

৩৮| কোন দুটি অঘোষ ধ্বনি?
ক. চ ছ
খ. ড ঢ
গ. ব ভ
ঘ. দ ধ
উত্তরঃ ক

৩৯| যৌগিক স্বরের উদাহরণ কোনটি?
ক. খাই
খ. দিবস
গ. দিন
ঘ. মাত্রা
উত্তরঃ ক

৪০| উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণের কোন দ্যোতিত ধ্বনি যোগ করে উচ্চারণ করা হয় ?
ক. 'চ' স্বরধ্বনি
খ. 'ট' স্বরধ্বনি
গ. 'অ' স্বরধ্বনি
ঘ. 'গ' স্বরধ্বনি
উত্তরঃ গ

৪১|"এ যে আমাদের চেনা লোক"- বাক্যে
'চেনা' কোন পদ?
ক. বিশেষ্য
খ. অব্যয়
গ. ক্রিয়া
ঘ. বিশেষণ
উত্তরঃ ক
(চিন্+আ=চেনা বিশেষ্যপদ)

৪২| ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে
সম্পর্কযুক্ত হয় তাকে কি বলা হয় ?
ক. কারক
খ. সম্বোধন পদ
গ. সম্বন্ধ পদ
ঘ. সমাস
উত্তরঃ গ

৪৩| ‘ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।’ -এ বাক্যটিকে ‘ওগো’ শব্দটি কোন জাতীয় অব্যয়?
ক. সম্বোধনসূচক অব্যয়
খ. প্রশ্নবোধক অব্যয়
গ. উপসর্গ অব্যয়
ঘ. অনুকার অব্যয়
উত্তরঃ ক

৪৪| কিসের ভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না?
ক. বচনভেদে
খ. বর্ণনাভেদে
গ. অর্থভেদে
ঘ. প্রয়োগভেদে
উত্তরঃ ক

৪৫| বিশেষণের অতিশায়ণের উদাহরণ
কোনটি?
ক. ধীরে ধীরে বাতাস বহে
খ. রকেট অতি দ্রুত চলে
গ. মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদী
ঘ. নীল আকাশে নক্ষত্রমণ্ডলী মিটমিট
করে
উত্তরঃ গ

৪৬| কোন বাক্যে ‘শেষ’ ক্রিয়ারূপে ব্যবহৃত হয়েছে?
ক. আমার সুখের শেষ নেই
খ. আমি আপনার শেষ কথা
শুনতে চাই
গ. কাজটি শীঘ্র শেষ কর
ঘ. সব ভাল যার শেষ ভাল
উত্তরঃ গ

৪৭| কোনটি সমাসবদ্ধ বিশেষণ ?
ক. বেকার যুবক
খ. উজ্জ্বল প্রদীপ
গ. ঝকঝকে পাত্র
ঘ. দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত
উত্তরঃ ক

৪৮| গীতাঞ্জলি, অগ্নিবীণা কোন বিশেষ্য ?
ক. সমষ্টিবাচক
খ. সংজ্ঞাবাচক
গ. ভাববাচক
ঘ. গুণবাচক
উত্তরঃ খ

৪৯| বাংলা ভাষায় অব্যয় কত প্রকার ?
ক. ২
খ. ৪
গ. ৩
ঘ. ৬
উত্তরঃ গ

৫০| কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই?
ক. এখন যেতে পার
খ. শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে
গ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
ঘ. এ চক্র ছিন্ন তো করতেই হবে
উত্তরঃ গ

নোট MD. Ramjan Ali

বানান রঙ্গ

মোটাতাজা হয়ে গরু হলো এখন গোরু!
বানান নিয়ে একাডেমি করলো একি শুরু?
চিরচেনা ঈদটা এখন যেন কাপড় ছাড়া!
কোন অভাবে ইদের কাপড় কেড়ে নিলো তারা?
এসব দেখে দর্জি এখন হয়ে গেলো দরজি!
যে যাই বলুক একাডেমির কর্তাদের সব মর্জি!
মাঝখানটায় মোটা হয়ে পটল হলো পটোল।
ঢাকি যেমন ঝুলিয়ে কাঁধে বাজায় ঢাকঢোল।
স্বাগতম বলবো না আর বলবো এখন স্বাগত!
ফুল দিয়ে করবো বরণ এলে নবাগত।
কৈ এখন কই হয়েছে ব্যাঙ হয়েছে ব্যাং
ঈগল এখন ইগল হলো হারিয়ে তার ঠ্যাং। 
বৌ কে তারা বউ করেছে ভিডিও কে ভিডিয়ো
আগের মতো না শোনলেও অডিও এখন অডিয়ো। 
ঘুষ এখন ঘুস হয়েছে করেছে ঘাসের সমান
ঘুস খাওয়া আর ঘাস খাওয়াতে কি আছে সম্মান?
রাণী যেন গয়না বিহীন হলো এখন রানি!
এই দেখে প্রজাদের হায় কতো কানাকানি!
ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে হলো ঠ্যালাগাড়ি!
কেউ কেউ বলেন এসব নাকি শুধুই বাড়াবাড়ি।
ক্রিম মেখে কেউ ফর্সা হয়নি এখন হবে ফরসা!
আষাঢ় শ্রাবণ ঠিকই আছে বাংলাদেশের বর্ষা।
সামলাও তবে ঠেলা এবার বদলে হলো ঠ্যালা। 
আস্তে আস্তে বলবো সবি আছে আরো মেলা।
সাথীর বদল সাথি এসে ঠিক রেখেছে সঙ্গ!
চলছে বাংলা একাডেমির বানান নিয়ে রঙ্গ!
অংকে ভীষণ ভয় ছিলো মোর এই অঙ্কেও তাই।
পরীক্ষাতে কত পেতাম শোনার দরকার নাই।
পীর সাহেবরাও ছাড় পাননি বদলে হলেন পির!
মাজারে যদিও আগের মত ঠেকায় না কেউ শির।
লিখেছেন নাহিদুল হক।
সিঙ্গাপুর থেকে
২০/০৮/২০২০ ইং।

বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা বানান

শুদ্ধ বাংলা  বানান চর্চা
বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা বানানঃ
বাম দিকে এতদিনের প্রচলিত শব্দ এবং ডান দিকে আধুনিক বাংলা বানান।
গরু = গোরু
ভিডিও =ভিডিয়ো
রাণী =রানি
ঠেলা =ঠ্যালা
পটল =পটোল
ঘুষ =ঘুস
সাথী =সাথি
ফর্সা =ফরসা
পীর =পির
কৈ =কই
ব্যাঙ =ব্যাং
অংক =অঙ্ক
বিদায়ী =বিদায়ি
পাদ্রী =পাদরি
ঠেলাগাড়ি =ঠ্যালাগাড়ি
বৌভাত =বউভাত
ঈগল =ইগল
ঈদ =ইদ
বৈ কি =বইকি
উছিলা =ওসিলা
পেত্নী =পেতনি
তরী =তরি
আপোস =আপস
রজনী =রজনি
পরিষ্কার =পরিস্কার
ফার্সি =ফারসি
সমসাময়িক =সামসময়িক
ক্ষুধামন্দা =ক্ষুধামান্দ্য
অংশীদারিত্ব =অংশিদারত্ব
অনুষ্ঠিতব্য =অনুষ্ঠাতব্য
ফর্মুলা =ফরমুলা
মহামারী =মহামারি
বিবাদমান =বিবদমান
প্রবাহমান =প্রবহমান
বিচারিক =বৈচারিক
অহর্নিশি =অহর্নিশ

সমাস শিখার অভিনব কৌশল

#সমাস_শিখার_অভিনব_কৌশল
1. দ্বিগু সমাস: সংখ্যা + সংখ্যার সমসংখ্যক জিনিস থাকবে। সংখ্যা যত জিনিস তত। যেমন:
চৌরাস্তা এখানে 4 টি রাস্তা
তেরনদী ” 13 টি নদী আছে
সাতরাস্তা ” 7 টি রাস্তা আছে
নোট : কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহিতে সংখ্যা থাকলেও একটি মাত্র জিনিস থাকবে। যেমন: ত্রিশাল = 1টি উপজেলা, সেতার = 1টি যন্ত্র।

2. দ্বন্দ্ব সমাস : যা যা লেখা হয় তাই তাই পাওয়া যায়।
যেমন: ‘রামছাগল’ বললে 1টি ছাগল পাওয়া যায় তাই এটা দ্বন্দ্ব নয় কর্মধারায়।
নোট: কিন্তু ‘গরু-ছাগল’ বললে গরু+ছাগল উভয় পাওয়া যায় তাই ” গরু-ছাগল” দ্বন্দ্ব।

3. কর্মধারয়:
i) সাধারণ : বামে ব্যাখ্যা/বিবরণ + ডান দিক পাওয়া যায়। যেমন:
পাতিলেবু = লেবু
রামছাগল = ছাগল
কদবেল = বেল
মহানবী = নবী * এখানে 1টি করে জিনিস পাওয়া গেছে সেটা ডানের অংশ।

ii) উপমান: চিরন্তন সত্য হয়। যেমন: রক্তলাল, নিশতিতা, লৌকঠিন,তুষারধবল।
*এর বিরন্তন সত্য বলে বিবেচ্য কারণ রক্ত কখনো অন্য রং এর হয় না। এখানে একটি চিত্র আকাঁ যায়।

iii) উপমিত: এটা মিথ্যা এখানে 2টি চিত্র আঁকা যায়। যেমন: চাঁদমুখ, পুরুষসিংহ
*চাঁদের ছবি+মুখের ছবি। পুরুষের ছবি+সিংহের ছবি।

iv) রূপক: বামদিকে দেখা যায় না। যেমন:
প্রাণপাখি * প্রাণ দেখা যায় না
মনমাঝি * মন ’’ ’’ ’’
বিষাদসিন্দু * বিষাদ ’’ ’’ ’’
সুখসাগর * সুখ ’’ ’’ ’’
/
কালেক্টেড

বাংলা বানান শুদ্ধিকরণ

#বানান_শুদ্ধিকরণের উপর গুরুত্বপূর্ণ ৫০টি নৈর্ব্যক্তিক .........

01.বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ?
ক.হাতি/হাতী
খ.নারি/নারী
গ.জাতি/জাতী
ঘ.ওপরের কোনোটিই নয়
উত্তরঃক

02.কোনটি শুদ্ধ বানান?
ক.অদ্যপি
খ.অদ্যাপি
গ.অদ্যপী
ঘ.অদ্যাপী
উত্তরঃখ

03.কোনটি শুদ্ধ বানান?
ক.আমাবশ্যা
খ.অমাবস্যা
গ.অমাবশ্যা
ঘ.অমাবষ্যা
উত্তরঃখ

04.কোন বানানটি শুদ্ধ?
ক.অধগতি
খ.অধোগতি
গ.অধঃগতি
ঘ.অধোঃগতি
উত্তরঃখ

05.কোনটি শুদ্ধ বানান?
ক.আদ্যোক্ষর
খ.আদ্যাক্ষর
গ.আদ্যক্ষর
ঘ.আদ্যাখর
উত্তরঃগ

6. কোনটি শুদ্ধ বানান?
ক. উর্মি
খ. উর্মী
গ. ঊর্মি
ঘ. ঊর্মী
উত্তরঃ গ

7. কোন বানানটি শুদ্ধ?
ক. একান্নবর্তি
খ. একান্নবর্ত্তি
গ. একান্নবর্তী
ঘ. একান্নবর্ত্তী
উত্তরঃ গ

8. কোনটি শুদ্ধ বানান?
ক. ঐন্দ্রজালিক
খ. ইন্দ্রজালিক
গ. ঈন্দ্রজালিক
ঘ. ক ও খ দুটিই
উত্তরঃ ঘ

9. কোন বানানটি শুদ্ধ?
ক. কুজ্ঝটিকা
খ. কুজ্জটিকা
গ. কুজ্জ্ঝটিকা
ঘ. কুজ্ঝটীকা
উত্তরঃ ক

10. কোনটি শুদ্ধ বানান?
ক. গীতাঞ্জলী
খ. গিতাঞ্জলী
গ. গীতাঞ্জলি
ঘ. গিতাঞ্জলি
উত্তরঃ গ

11.নিচের কোন বানানটি শুদ্ধ?
ক.মনীষী
খ.মনীষি
গ.মনিষি
ঘ.মনিষী
উত্তরঃক

12.কোনটি শুদ্ধ বানান?
ক.অধ্যাবসায়
খ.অধ্যাবশায়
গ.অধ্যবসায়
ঘ.অধ্যাবষায়
উত্তরঃগ

13.অশুদ্ধ বানান কোনটি?
ক.অদ্ভুত
খ.উদ্ভূত
গ.অন্তর্ভুক্ত
ঘ.অনুসূয়া
উত্তরঃঘ

14.কোনটি শুদ্ধ বানান?
ক.অনসূয়া
খ.অনুসূয়া
গ.অণুসুয়া
ঘ.অণূসূয়া
উত্তরঃক

15.কোন বানানটি শুদ্ধ?
ক.অহংকার
খ.অহঙ্কার
গ.অহঞ্ঝার
ঘ.ক ও খ দুটিই
উত্তরঃঘ

16.কোন বানানটি শুদ্ধ?
ক. উতপাত
খ. উতপাৎ
গ. উৎপাৎ
ঘ. উৎপাত
উত্তরঃ ঘ

17.কোনটি শুদ্ধ বানান?
ক.শান্ত্বনা
খ.সান্ত্বনা
গ.শান্তনা
ঘ.সান্তণা
উত্তরঃখ

18.কোনটি শুদ্ধ বানান?
ক.আমাবশ্যা
খ.অধ্যায়ন
গ.নিক্বন
ঘ.পরিপক্ক
উত্তরঃখ

19.কোন বানানটি শুদ্ধ?
ক.সন্যাসী
খ.মনঃকষ্ট
গ.পিপীলীকা
ঘ.কোনটিই নয়
উত্তরঃখ

20.কোনটি শুদ্ধ বানান?
ক.চোষ্য
খ.দারিদ্র
গ.মূহূর্ত
ঘ.মুমুর্ষু
উত্তরঃগ

21.সঠিক শব্দ কোনটি?
ক.চলাকালীন সময়ে
খ.চলাকালের সময়ে
গ.চলাকালে
ঘ.চলাকালিন সময়ে
উত্তরঃগ

22.কোনটি শুদ্ধ বানান?
ক.ছান্দসিক
খ.ছন্দসিক
গ.ছন্দসীক
ঘ.ছান্দসীক
উত্তরঃক

23.কোনটি শুদ্ধ বানান?
ক.আকাঙ্ক্ষা
খ.আকাক্ষা
গ.আকাংখা
ঘ.আকাঙ্খা
উত্তরঃক

24.কোন বানানটি শুদ্ধ?
ক.জ্ঞানভুসিত
খ.জ্ঞাণভুষিত
গ.জ্ঞানভূষিত
ঘ.জ্ঞাণভুসিত
উত্তরঃগ

25.কোন বানানটি শুদ্ধ?
ক.তেজস্ক্রীয়তা
খ.তেজস্ক্রিয়তা
গ.তেজস্ক্রিয়তা
ঘ.তেজোস্ক্রিয়তা
উত্তরঃগ

26.কোনটি শুদ্ধ বানান?
ক.তিতীক্ষা
খ.তীতিক্ষা
গ.তিতিক্ষা
ঘ.তীতীক্ষা
উত্তরঃগ

27.সঠিক বানান কোনটি?
ক.দধিচী
খ.দধীচি
গ.দধিচি
ঘ.দধীচি
উত্তরঃখ

28.কোনটি শুদ্ধ বানান?
ক.দ্বন্দ্ব
খ.দ্বন্দ
গ.দন্দ
ঘ.দন্দ্ব
উত্তরঃক

29.কোনটি শুদ্ধ বানান?
ক.দূরিভুত
খ.দূরিভূত
গ.দূরীভুত
ঘ.দূরীভূত
উত্তরঃঘ

30.কোন বানানটি শুদ্ধ?
ক.নিরিহ
খ.নীরিহ
গ.নীরীহ
ঘ.নিরীহ
উত্তরঃঘ
(রমজান)

31.কোনটি শুদ্ধ বানান?
ক.ভাগীরথী
খ.ভাগিরথী
গ.ভাগীরথি
ঘ.কোনটিই নয়
উত্তরঃক

32.নিচের কোন বানানটি শুদ্ধ?
ক.বাল্মিকী
খ.বাল্মিকি
গ.বাল্মীকি
ঘ.বাল্মীকী
উত্তরঃগ

33.কোন বানানটি অশুদ্ধ?
ক.পুণ্য
খ.বাল্মিকি
গ.উর্ধ্বমুখী
ঘ.পূণ্য
উত্তরঃখ

34.কোন বানানটি শুদ্ধ?
ক.বুদ্ধিজিবী
খ.বুদ্ধিজীবী
গ.বুদ্ধিজীবি
ঘ.বুদ্ধীজীবী
উত্তরঃখ

35.কোনটি শুদ্ধ বানান?
ক.ব্যতীত
খ.ব্যতিত
গ.ব্যাতীত
ঘ.ব্যাতিত
উত্তরঃক

36.কোনটি শুদ্ধ বানান?
ক.ব্যকুল
খ.ব্যাকুল
গ.ব্যাকূল
ঘ.ক্যকূল
উত্তরঃখ

37.কোনটি শুদ্ধ বানান?
ক.বিভিষীকা
খ.বিভীষিকা
গ.বীভিষিকা
ঘ.বীভিষীকা
উত্তরঃখ

38.কোনটি শুদ্ধ বানান?
ক.ভবিষ্যৎবাণী
খ.ভবিষদ্বাণী
গ.ভবিষ্যৎবানী
ঘ.ভবিষ্যতবাণী
উত্তরঃক

39.কোন বানানটি শুদ্ধ?
ক.মুহুর্মুহু
খ.মূহুমুহু
গ.মূহূর্মূহু
ঘ.মূহুর্মূহু
উত্তরঃক

40.নিচের কোন শব্দটি ভুল?
ক.মূহুর্মুহু
খ.স্বায়ত্তশাসন
গ.শ্রদ্ধাঞ্জলি
ঘ.অভ্যন্তরীণ
উত্তরঃক

41.কোনটি শুদ্ধ বানান?
ক.নির্মিলীত
খ.নির্মীলীত
গ.নির্মীলিত
ঘ.নিমীলিত
উত্তরঃঘ

42.কোনটি শুদ্ধ বানান?
ক.নিশীথ
খ.নিশিথ
গ.নীশীথ
ঘ.নীশিথ
উত্তরঃক

43.কোনটি শুদ্ধ বানান?
ক.নিশীথিনী
খ.নিশিথিনি
গ.নিশীথিনি
ঘ.নিশীথীণী
উত্তরঃক

44.কোনটি শুদ্ধ বানান?
ক.নিপিড়িত
খ.নীপিড়িত
গ.নিপীড়িত
ঘ.নিপীড়ীত
উত্তরঃগ

45.কোনটি শুদ্ধ বানান?
ক.নুন্যাধিক
খ.ন্যূনাধিক
গ.ন্যুন্যাধিক
ঘ.ন্যুনধিক
উত্তরঃখ

46.কোনটি শুদ্ধ বানান?
ক.নুনতম
খ.ন্যুনতম
গ.ন্যূনতম
ঘ.নূন্যতম
উত্তরঃগ

47.কোনটি শুদ্ধ বানান?
ক.নিরহংকারী
খ.নিরহংকার
গ.নিরহংকারি
ঘ.নিঃহংকারী
উত্তরঃখ

48.কোনটি শুদ্ধ বানান?
ক.পঙ্কিল
খ.পঙ্কীল
গ.পংকিল
ঘ.পংকীল
উত্তরঃক

49.কোনটি শুদ্ধ বানান?
ক.প্রণয়িনী
খ.প্রনয়িনী
গ.প্রণয়িনি
ঘ.প্রনয়ীনী
উত্তরঃক

50.কোনটি শুদ্ধ বানান?
ক.প্রতিদ্বন্দী
খ.প্রতিদন্দ্বি
গ.প্রতিদ্বন্দ্বী
ঘ.প্রতিদন্দী
উত্তরঃগ

MD. Ramjan Ali
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন