Pages

২. ইংরেজি ভাষা ও সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
২. ইংরেজি ভাষা ও সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বিসিএস ইংরেজি প্রস্তুতিতে সহায়ক হ্যান্ডনোট

বিসিএস ইংরেজি প্রস্তুতিতে সহায়ক হ্যান্ডনোট

ক্রেডিট: ইমা হালিমা
৩৮ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার (ইংরেজি)
(সুপারিশপ্রাপ্ত)






Vocabulary With Mnemonic

পর্ব- 1
১) Allege - প্রমাণ ছাড়া অভিযোগ করা। ( allege শুনতে college এর মত শুনায়। দেখবেন কলেজে প্রমাণ ছাড়া অভিযোগ করা যায় না।)
২) Allegory - রুপক কাহিনী। ( allegory এর শুরুতে alle আছে। যা আলি বলা যায়। আলিবাবা, চল্লিশ চোরের রুপক কাহিনী)
৩) Amnesia - স্মৃতি বিলোপ। ( Amnesia র শেষে নেশা -nesia আছে, নেশাতে স্মৃতি বিলোপ হয়)
৪) Amphitheater - গ্যালারি। ( শব্দটিতে amphi আছে, মানে এম পি গ্যালারিতেতে বসে থিয়েটারে দেখেন)
৫) Amity - বন্ধুতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ( amity কে enemy এর সাথে মিলিয়ে মনে রাখা যায়, enemy অর্থ শত্রু আর amity অর্থ বন্ধুতা বা বন্ধু)
৬) Amiss - ভুল ত্রুটি। ( শেষে miss আছে, মানুষ যখন কোন কিছু miss করে তখন amiss করে, মানে ভুল করে)
৭) Amorphous - আকারহীন ( amorphous এর মাঝে mor আছে, mor কে মিলিয়ে বলা যায়, মরা মানুষের কোন আকার থাকেনা)
৮) Ample - প্রচুর, পর্যাপ্ত। ( ample থেকে apple, apple এ প্রচুর ভিটামিন থাকে)
৯) Amateur - অপেশাদার। ( Amateur এর মধ্যে ma আছে, সন্তানের সাথে মায়ের সম্পর্ক Amateur হয়, মানে অপেশাদার হয়)
১০) Amass - জমা করা, পুঞ্জীভূত করা। ( amass এর শেষে mass থেকে বলা যায়, পুকুরে অনেক মাছ জমা থাকে)
১১) Amenable - বাধ্য, অনুগত। ( amenable এর শুরুতে amena আছে, আমেনা নামের মেয়েরা বয়ফ্রেন্ডের বাধ্য গত থাকে)
১২) Amoral - নৈতিকতাহীন। ( Moral অর্থ নীতি আর Amoral অর্থ নৈতিকতাহীন)
১৩) Alimony - ভরণ পোষণ। ( Alimony র mony দিয়ো ভরণ পোষণ করে)
১৪) Alimentary - পুষ্টিকর। ( Alimentary এর mentary এর সাথে mandatory যায়, Alimentary খাবার খাওয়া কিন্তু mandatory)
১৫) Alienate - বিরোধী করে দেয় বা আলাদা করে দেয়। ( alienate এর শেষে alien বা বিদেশীরা আমাদের থেকে আলাদা)
১৬) Alias - উপনাম। ( alias এর শুরুতে Ali আছে, যা Aliur rahaman এর উপনাম)
১৭) Alchemy - মধ্যযুগীয় রসায়ন শাস্ত্র। ( Alchemy এর শেষে chemy থেকে Chemistry মানে রসায়ন, আমিও রসায়নের ছাত্র, রসায়নের ছাত্রদের অন্যদের চেয়ে বেশি পড়তে হয় :p )
১৮) Alloy - খাদ মেশানো। ( এই আলয় বা বাড়ি নির্মাণে কোন খাদ মেশানো হয়নি)
১৯) Altruism - পরোপকার। ( Altruism এর মাঝে tru আছে, tru থেকে true, সত্যবাদীরা পরোপকার হয়)
২০) Altitude - উচ্চতা। ( altitude থেকে Attitude, সমাজে যার Attitude ভালো, সমাজে তার অবস্থান অনেক উচু হয়)।
//
পর্ব- 2
১) Awry - আঁকা-বাঁকা, তির্যক। ( A= ঐশ্বরিয়া, wry -
রাই, ঐশ্বরিয়া রাই Awry বা আঁকা বাঁকা ভাবে নাচে)

২) Abject - শোচনীয় অবস্থা। ( Abject > Subject, English Subject এর অবস্থা Abject বা শোচনীয়)

৩) Ablution - অজু, গোসল করা। ( Ablution শব্দটির শেষে lution কে লোশন এর সাথে মিলিয়ে মনে রাখা যায়, আমরা Lution ব্যবহার করি Ablution বা গোসল করা)

৪) Abrogate - বাতিল, রদ, স্থগিত করা। ( Abrogate এর শেষে gate থেকে কাউকে বের করা মানে, Abrogate বা বাতিল করা)

৫) Abash - লজ্জা দেওয়া। ( Abash এর শেষের Bash আছে, কাউকে বাঁশ দেওয়া মানে Abash মানে লজ্জা দেওয়া)

৬) Abridge - সংক্ষিপ্ত করা। ( A - একটি Bridge মানে ব্রিজ। একটি ব্রিজের কাজ হলো দুটি পথ কে Abridge বা সংক্ষিপ্ত করা)

৭) Acclimate - খাপ খাইয়ে নেয়া। ( Acclimate > climate > জলবায়ু, প্রত্যেকের উচিত Climate বা জলবায়ুর সাথে নিজেকে Acclimate বা খাপ খাইয়ে নেওয়া)

৮) Abrasive - ঘসে তুলতে সক্ষম। ( Abrasive এর মাঝে bras > Brush আছে। brush দাঁত থেকে দাগ Abrasive বা ঘষে তুলতে সংক্ষম হয়)

৯) Abominate - ঘৃণা করা, অপছন্দ করা। ( শব্দটির মাঝে bomi আছে, বমি করা কে সবাই Abominate বা অপছন্দ করি)

১০) Abscond - পালিয়ে থাকা। ( socnd> থেকে second, কেউ second বিয়ে করলে, প্রথমে বউয়ের কাছে Abscond থাকে বা পালিয়ে থাকে)

১১) Belittle - ছোট করা। ( Belittle এর Little মানে ছোট করা, Belittle মানেও ছোট করা )

১২) Biennial -দ্বিবার্ষিক। ( bi- দ্বি, ennial > annual, দুই Annual মানে Biennial বা দ্বিবার্ষিক)

১৩) Belated - বিলম্বে আগত, বিলম্বিত। ( Be > হওয়া, lated > দেড়ি হওয়া, কোন কাজে দেড়ি হওয়া মানেই Belated বা বিলম্বিত হওয়া )

১৪) Besmirch - মলিন বা বিবর্ণ করা। ( Besmirch > bes = বিশ, mirch > মার্চ, ১৯৭১ সালের ২০ মার্চ পুলিশ মানেষের উপর গুলি করে সবকিছু Besmirch বা বিবর্ণ করেছিল)

১৫) Aghast - আতঙ্কে বুদ্ধি। ( Aghast = gost ভূত। Gost দেখলে সবাই ভয়ে Aghast বা আতঙ্কিত হয়ে যায়)

১৬) Abaddon - নরক, শয়তান। ( A > একটি, bad > খারাপ, don > শয়তান, একটি খারাপ লোক সবসময় Abaddon বা শয়তান ই হয়)

১৭) Abase - হীন করা। ( Abase > base বা ভিত্তি, কাউকে টেনে base level এ নিয়ে যাওয়া মানে Abase বা হীন করা)

১৮) Abbreviate - সংক্ষেপ করা ( Abbreviate এর মাঝে brev> brief বা সংক্ষেপ, সুতরাং কোন কিছু কে brief করা মানে সংক্ষেপ করা)

১৯) Apocryphal - কৃত্রিম বা মেকি। ( apo> অপু , Cry > কান্না, phol > ফল,, অপু কান্না করল ফলের রস লাগিয়ে, যা ছিল Apocryphal বা কৃত্রিম)

২০) Adage - প্রবাদ। ( Adage এ age আছে, age বা বয়স বাড়ার সাথে সাথে যা বলে তা Adage বা প্রবাদ হয়ে যায়)।
//
Collected

বিসিএস synonym antonym

১০ম থেকে ৪০তম বিসিএস এর সকল
Synonym এবং Antonym একসাথে
# Synonyms
Appall (মর্মাহত করা/আতঙ্কিত করা) --- dismay
(আতংকিত করা) [৪০তম]
Franchise (ভোটাধিকার) ---- privilege (নাগরিক অধিকার) [৩৮তম]
Appended (যোগ করা) ---- joined (যোগ করা) [৩৭তম বিসিএস]
Alluring (লোভনীয়)---- tempting (প্রলুব্ধকর) [৩৭তম]
proviso (শর্ত) ----Stipulation (শর্ত) [৩৭তম]
venerate (সম্মান করা) ---- Respect (সম্মান করা) [৩৬তম]
Initiative (উদ্যোগ)---- enterprise (উদ্যোগ) [৩৫তম]
Exponentialy (দ্রুতগতিতে) ----- Rapidly (দ্রুতগতিতে) [৩৫তম]
periphery (শেষ সীমানা, প্রান্ত) ---- Marginal areas (প্রান্তিক এলাকাসমূহ) [৩৫তম]
Authoritarian (স্বৈরশাসক) ---- Autocratic (স্বৈরাচারী)[৩১তম]
permissive (স্বাধীনচেতা) ---- liberal (উদার) [৩২তম]
Succumb (দাখিল করা) ---- submit (দাখিল করা) [৩৩তম]
Extempore (পূর্বপ্রস্তুতিহীন) ----- Impromptu (পূর্বপ্রস্তুতিহীন)[৩২তম]
Menacing (ভীতিকর) ---- Alarming (ভীতিকর) [৩২তম]
Courteous (ভদ্র) ---- gracious (ভদ্র) [৩২তম]
Sporadic (বিক্ষিপ্ত) ---- Scattered (বিক্ষিপ্ত) [৩১তম]
Omnipotent (সর্বশক্তিমান) ---- Supreme (সর্বশক্তিমান) [৩১তম]
Room ---- Space [৩১তম]
Condemn (নিন্দা করা) ---- Denounce (নিন্দা করা) [৩১তম]
Improvement (অগ্রগতি ) ---- Betterment (উন্নয়ন)/advancement (অগ্রগতি) [৩১তম]
pragmatic (প্রায়োগিক) ------ practical (প্রায়োগিক) [২৯তম]
precedence (অগ্রাধিকার) ----- priority (অগ্রাধিকার) [২৯তম]
Disinterested (নিরপেক্ষ ) ---- Neutral (নিরপেক্ষ)[২৯তম]
Bounty (মহত্ব) ---- generosity (মহত্ব) [২৭তম]
Obese (বেশ মোটা) ---- very fat (খুব মোটা) [২৭তম]
Magnanimous (মহানুভব) ---- generous (মহানুভব)[২৬তম]
Obdurate (অবাধ্য) ---- Stubborn (অবাধ্য) [২৪তম]
Gullibe (বিশ্বাস প্রবণ) ---- willing to believe anyone (অনায়াসে কোন কিছুতে বিশ্বাস করা) [বাতিলকৃত ২৪তম]
Viable (অর্থ করার যোগ্য) ---- that can be done [২৪তম বাতিলকৃত]
Handy (উপকারী) ---- Useful (উপকারী) [২৪তম বাতিলকৃত]
Resentment (রাগ) ----- anger (রাগ) [২৩তম]
Cohesive (দৃঢ়ভাব লেগে থাকে এমন) ---- Stick together (লেগে থাকা) [২০তম]
Infringe (ভঙ্গ করা) ---- Transgress (ভঙ্গ করা)[১৮তম]
Brochure (ব্রোশার, ছোট পুস্তিকা) ------ pamphlet (ছোট পুস্তিকা)[১৮তম]
Equivocal (অস্পষ্ট) ---- Mistaken (ভ্রান্ত) [১৮তম]
Illusive (অলীক/অবাস্তব) ----- Not certain (অনিশ্চিত) [১৮তম]
Efface (মুছে ফেলা) ---- Rub out (মুছে ফেলা) [১৭তম]
Intellectual (বুদ্ধিজীবী) ----- intelligent (মেধাবী) [১৬তম]
Intrepid (সাহসী) ---- fearless (নির্ভীক) [১৫তম]
Bootleg (চোরাচালান করা) ---- Smuggle (চোরাচালান করা) [১৫তম]
Incredible (অবিশ্বাস্য) ---- Unbelievable (অবিশ্বাস্য)[১৫তম]
scuttle (পরিত্যাগ করা) --- Abandon (পরিত্যাগ করা) [১৩ত্যাগ]
belated (ধীরগতিসম্পন্ন) ---- tardy (ধীরগতিতে চলে এমন )[১৩তম]
Sequences (অনুক্রম) ---- to follow (অনুসরণ করা) [১৩তম]
Competent (সক্ষম) ---- capable (সক্ষম) [১০তম]
Jovial (আমুদে) ---- Jolly (আমুদে)/Gay (হাসিখুসি) [১০তম]
Incite (খেপানো) ----- Instigate (খেপানো) [১১তম]
Delude (প্রতারিত করা) ---- Deceive (প্রতারণা করা) [১২তম]
euphemism (সুভাষণ) - inoffensive expression (কোমল অভিব্যক্তি) [১৩তম, ৩৮তম]
...
# Antonyms
Dearth (স্বল্পতা, অভাব)-----Abundance (প্রাচুর্য)
..................
Frugal (মিতব্যয়ী) ---- Extravagant (অপব্যয়ী, উড়নচণ্ডী) [৩৮তম]
Honorary (অবৈতনিক) ---- Salaried (বেতনভুক্ত) [১১তম]
Gentle (ভদ্র) ---- Rude (অভদ্র) [১১তম]
Supercilious (অহংকারী) ----- affable (বিনয়ী, ভদ্র, অমায়িক) [১৪তম]
Indifference (ইনডিফ্রেন্স, অনীহা) ---- ardour (উৎসাহ)
Sluggish(ধীরুজ) ---- Animated (প্রাণবন্ত) [১৭তম]
Inimical (শত্রুভাবাপন্ন) ---- Friendly (বন্ধুভাবাপন্ন)[১৭তম]
Recacitrant (অবাধ্য) ---- Compliant (বাধ্য) [২৪তম]
Liability (দায়) ---- assets (সম্পদ) [৩১তম]
Hate (ঘৃণা করা) ---- Admire (প্রশংসা করা) [৩১তম]
Repeal (বাতিল করা) ---- Enact (আইনে পরিণত করা) [৩১তম]
Equity (ন্যায়পরায়ণতা) ---- Bias (পক্ষপাতিত্ব) [৩১তম]
Oblige (বাধ্য করা) ---- Bother (বিরক্ত করা) [৩২তম]
Cynical (নৈরাশ্যবাদী) ---- Gullible (অতিবিশ্বাস প্রবণ) [৩২তম]
Initiative (উদ্যোগ) ---- apathy (অনীহা)/indolence (নিস্ক্রিয়তা)[৩৬তম]
transitory (ক্ষণস্থায়ী) ---- permanent (স্থায়ী) [৩৬তম]
Hibernate (নিষ্ক্রিয় অবস্থায় থাকা) ---- livenliness (কর্মতৎপরতা, প্রাণবন্ততা)

গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ....

1. Autopsy ময়নাতদন্ত = postmortem
2. Avarice লালসা= greed for wealth, materialism,greedine­ss, avariciousness, cupidity, covetousness, acquisitiveness 3. Aver জোর দিয়ে বলা = assert, avow, swear, affirm, state confidently

4. Averse বিমুখ, অনিচ্ছুক = reluctant, unwilling, uninterested, unenthusiastic, disinclined, loath, indisposed 5. Aversion অনীহা, অরুচি = firm dislike, hatred, loathing, repugnance, distaste

6. Avert থামানো, এড়ানো = prevent, turn aside, avoid, stop happening, turn away, ward off, forestall 7. Avid লোলুপ, উৎসুক = greedy; keen, eager for, enthusiastic,fervent­, ardent, devoted, passionate

8. Avocation বিনোদন = secondary or minor occupation
9. Avow প্রকাশ্যে বলা = declare openly, aver, affirm, state, confirm 10. Avuncular চাচাসুলভ = like an uncle, (unclish)

---Rakib Al Hasan

যে বইগুলোর লেখকের নাম বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে

যে বইগুলোর লেখকের নাম বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে
★ বিল ক্লিনটন --- "My Life"
★ হিলারি ক্লিনটন --- "Living History"
★ উড্রো উইলসন --- "New Freedom"
★ কর্নেল গাদ্দাফি --- "Green Book"
★ আল বেরুনী --- কিতাবুল হিন্দ
★ ইবনে বতুতা --- কিতাবুল রেহালা
★ গুনার মিরডাল --- Tha Asian Drama
★ প্লেটো --- "দি রিপাবলিক"
★ ম্যাকিয়াভেলি --- "দি প্রিন্স"
★ হোমার --- "ইলিয়াড" ও "ওডিসি"
★ স্টিফেন হকিং --- "A Brief History of Time"
★ লিও টলস্টয় --- "War and Peace"
★ চার্চিল --- "History of the Second world War"
★ ভ্লাদিমির লেলিন --- "The State and Revolution"
★ জওহরলাল নেহেরু --- "Discovery of India"
★ অ্যাডলফ হিটলার --- "Mein Kampf"
★নেলসন ম্যান্ডেলা --- "A Long Walk to Freedom" & "Conversations Myself"
★ বারাক ওবামা --- "Dream from my Father"
"The Audacity of Hope" & "It Takes a nation"
★ শেখ হাসিনা --- "শেখ মুজিব আমার পিতা"
সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র" "আমার স্বপ্ন আমার সংগ্রাম" ও "দারিদ্র বিমোচন কিছু ভাবনা"
★ বেনজির ভুট্টো --- "Daughter of the East" "Daughter of Destiny" & "Democracy and the West"
★ মহাত্মা গান্ধী --- "The story of my experiments with truth"
★ এপিজে আবুল কালাম আজাদ --- "Wings of Fire"
★ মাওলানা আবুল কালাম --- " India Wins Freedom

Parts of speech চেনার সহজ কয়েকটি উপায় নিচে প্রদত্ত হল


1. যে সকল word বা শব্দের শেষে ce, cy, ity, ty, ness, hood, dom, tion, sion, ance, age, ment, th, ইত্যাদি suffix বা প্রত্যয় যুক্ত থাকে তখন উহা সাধারণত Noun হয়।যেমনঃ Education, Importance, etc . They like education .
2. শব্দের শেষে able, ous, ant, ent, le, al, ful, er, est, ive, ইত্যাদি থাকলে উহা Adjective হয়।শব্দের পূর্বে more/most/less/least থাকলে,উহা Adjective হয়।যেমনঃ Beautiful, Best, Important, ইত্যাদি।His friend will not do illegal matter.
3. Adjective এর শেষে ly যোগ করে সাধারণত Adverb হয়। আবার ly বাদ দিলে উহা Adjective হয়।যেমনঃ slow → slowly, slowly → slow. Example: He did not it slowly. It was slow.
4. শব্দের শেষে te, d, ed, ain, fy, e, en, ize, se, ing, ইত্যাদি থাকলে উহা verb হয়।যেমনঃ build, beautify, made ইত্যাদি।
5. a) শব্দের শেষে ce/cy বাদ দিয়ে t/te যোগ করলে Adjective হয়।যেমনঃ Importance →Important.
b) শব্দের শেষে ity বাদ দিয়ে Adjective হয়।যেমনঃ Popularity (জন প্রিয়তা) Popular (জনপ্রিয়)
c) শব্দের শেষে ness বাদ দিয়ে Adjective হয়।যেমনঃ awfulness,(ভয়ানকতা)awful(ভয়ানক)
d) শব্দের শেষে hood/dom বাদ দিয়ে Adjective হয়।যেমনঃ falsehood(মিথ্যা কথা)false(মিথ্যা)
e) শব্দের শেষে tion বাদ দিয়ে t/te যোগ করলে verb হয়।যেমনঃ conection →conect. Raysul Islam Redoy
f) শব্দের শেষে ment বাদ দিয়ে verb হয়।যেমনঃ enjoyment(উপভোগ)enjoy(উপভোগ করা)
g) শব্দের শেষে ance বাদ দিয়ে verb হয়।যেমনঃ acceptance(গ্রহণ )accept(গ্রহণ করা)
h) শব্দের শেষে age বাদ দিয়ে verb হয়।যেমনঃBreakage(ভাংগন)Break(ভাংগা)।
6. শব্দের প্রথমে de, dis, il, im, in, ir, un, miss,ইত্যাদি Prefix বা উপসর্গ থাকলে উহা বাদ দিলে বিপরীত অর্থবোধক বা antonym হয়।যেমনঃdecontaminate(দূষণ হতে মুক্ত করা)contaminate(দূষণ করা)disconnect (পৃথক করা)connect(পৃথক)immortal) অমরনশিল)mortal(মরণশীল) Raysul Islam Redoy
7. যে সকল verb এর আগে be, en, em, im, ইত্যাদি prefix বা উপসর্গ থাকে তখন উহা বাদ দিলে noun/adjective হয়।যেমনঃbeflower (ফুল দ্বারা আচ্ছাদিত করা)flower (ফুল)enable ( সামর্থ্য হওয়া )able ( সামর্থ্য)
8. যে সকল verb এর পরে en, ify, ize, ইত্যাদি suffix বা প্রত্যয় যোগ থাকে উহা বাদ দিলে noun/adjective হয়।যেমনঃbroaden (প্রশস্থ করা)broad( প্রশস্থ)signify(চিহ্নিত করা)sing(চিহ্ন)
9. verb এর শেষে e থাকলে e বাদ দিয়ে ‘or’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃ calculate (গণনা করা )calculator (যে গণনা করে )
10. verb এর শেষে de থাকলে de বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃconclude(সমাপ্ত করা )conclusion(সমাপ্ত)
11. verb এর শেষে y থাকলে y বাদ দিয়ে ier, suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃcarry (বহন করা)carrier (বহনকারী)
12. verb এর শেষে se থাকল e বাদ দিয়ে ‘ion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃTelevise(টেলিভিশনে প্রচার করা)Television (দূরদর্শন )
13. verb এর শেষে rt থাকলে t বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃDivert (চিত্ত-বিনোদন করা) Diversion (চিত্তবিনোদন)
14. verb এর শেষে nt থাকলে t বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃAscent(আরোহণ করা) Ascension(আরোহণ)
15. verb এর শেষে it থাকলে t বাদ দিয়ে ‘ssion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃAdmit(ভর্তি করা)Admission(ভর্তি)
16. verb এর শেষে ate থাকলে e বাদ দিয়ে ‘ion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃAccelerate(অধিকতর দ্রুত চলা)Acceleration(বেগ বিদ্ধি)
17. verb এর শেষে e থাকলে e বাদ দিয়ে ‘able’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃmeasure(পরিমাপ করা)measurable (যাহা পরিমাপ করা যায় এমন)
18. verb এর শেষে ate থাকলে ate বাদ দিয়ে ‘able’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃAppreciate(প্রশংসা করা)Appreciation(প্রশংসনীয়)
19. verb এর শেষে fy থাকলে y বাদ দিয়ে ‘iable’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃClassify (শ্রেণী বিভাগ করা)Classifiable(শ্রেণী বিভাগের যোগ্য)
20 . verb এর শেষে y থাকলে y বাদ দিয়ে ‘ied’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃstratify(স্তরে স্তরেগথিত হওয়া)stratified(স্তরিভুত)
21. verb এর শেষে ge, se, de, থাকলে ge, se, de বাদ দিয়ে ‘sive’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃDiffuse
(ছাড়াইয়া দেওয়া)Diffusive (ব্যাপক)
22. verb এর শেষে duce থাকলে e বাদ দিয়ে ‘tive’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃproduce (উৎপাদন করা)productive(উৎপাদন...)

যেখানে Article ব্যবহ্যত হয় না

1. proper noun (Aminul, Faysal, Rani, Laboni, ……) ,road, place, village, town, city, country, language এর পূর্বে Article ব্যবহ্নত হয় না। যেমনঃ
Incorrect: The Saiket is the name of my nephew.
Correct : Saiket is the name of my nephew(ভাগিনেয় বা ভ্রাত্রিপুত্র).
2. verb, pronoun, Adjective, Adverb, Preposition, conjunction, proper noun এবং Article এর পূর্বে Article ব্যবহ্নত হয় না। possessive from ( his, her, their, my, our, your, yours, hers, its, own, jeem’s) এর পূর্বে ও পরে এবং adjective এর পরে Article ব্যবহ্নত হয় না।
3. খেলার নামের এবং daily routine –এর অংশ হিসাবে খাবার সংক্লান্ত নামের পূর্বে Article বসে না।যেমনঃInc: They play a cricket. Corr: They play cricket.Raysul Islam Redoy
Inc: He had a dinner at night. Corr: He had dinner at night.
4. স্বাভাবিকভাবে Abstract noun (গুনবাচক বিশেষ্য পদ) এর পূর্বে article বসে না। যেমনঃInc: The honesty is a great virtue. Corr: Honesty is a great virtue.
5. স্বাভাবিকভাবে Material noun (বস্তবাচক বিশেষ্য পদ) এর পূর্বে article বসে না।যেমনঃInc: The gold is a precious metal. Corr: Gold is a precious metal.
6. School, College, market, bed, hospital, prison, mosque, sea, temple, church, court, ইত্যাদি স্থানে যাওয়া বুঝালে এদের পূর্বে article বসে না।যেমনঃ Inc: I go to the college. corr: I go to college. কিন্ত স্থানগুলোতে অন্য উদ্দেশ্যে যাওয়া বুঝালে article বসে।যেমনঃ Inc: I went to hospital to see my ailing friend . Corr: I went to the hospital to see my ailing friend.
7. নিজের father, mother, sister, brother, uncle, aunt, baby, cook, nurse, ইত্যাদি পূর্বে article বসে না।যেমনঃ Inc: The father will come home tomorrow.
///
সংগৃহীত

এক নজরে সম্পূর্ণ Tense এর ধারণা

1. Indefinite
✏ Present(বর্তমান):- Verb Present form (ই/অ/এ)গঠনঃ subject + v1 + extension
✎ Past(অতীত):- Verb past form(বাংলা ক্রিয়ার মধ্যে ল, নি, তাম, তেন, থাকে) গঠনঃ subj + v2 + extension
✐Future(ভবিষ্যৎ):- Verb present form(বাংলা ক্রিয়ার মধ্যে ‘ব’ থাকে) গঠনঃ subj + shall/will +extension

2. Continuous
✏ Present(বর্তমান):- am, is, are (তে/চ্ছ)
✎ Past(অতীত):- was, were(তেছিলাম/তেছিলেন/তেছিলে/তেছিল)
✐Future(ভবিষ্যৎ):- Shall be (তেথাকিব/তেথাকিবেন/তেথাকিবে )

3. Perfect
✏ Present(বর্তমান):- have, has(য়া/য়ে)
✎ Past(অতীত):- had (য়াছিল/য়াছিলেন/য়াছিলাম)
✐Future(ভবিষ্যৎ):- Shall have/will have (ইয়াথাকিব/য়াথাকিবে/য়াথাকিবেন)

4. perfect continuous
✏ Present(বর্তমান):- have been,has been,(তে/চ্ছ/ধরিয়া/ধরে/যাবত/হইতে/থেকে)
✎ Past(অতীত):- had been(তেছিল/তেছিলেন/তেছিলাম)
✐Future(ভবিষ্যৎ):- Shall have been / will have been ( তেথাকিবে/তেথাকিব/তেথাকিবেন)

বিস্তারিতঃ
——-
Tense বা কাল’
ক্রিয়ার কাল কে Tense বলা হয় ৷অর্থাৎ কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।

Example:–

1.I eat rice. (present) আমি ভাত খাই ৷ (বর্তমান)

2.I ate rice. (past) আমি ভাত খেয়েছিলাম৷ (অতীত)

3.I will eat rice. (future) আমি ভাত খাবো৷ (ভবিষ্যত)

এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।

Types of Tense: (Tense এর প্রকার)

Tense কে তিন ভাগে ভাগ করা যায় ৷

1.present tense (বর্তমান কাল). (what are you presently doing )

2.Past Tense (অতীত কাল) .(What you did some time back).

3.Future Tense (ভবিষ্যত কাল). (What you will do some time later).

এদের প্রত্যেক কে আবার চারভাগে ভাগ করা যায় …..

1.Indefinite Tense (সাধারণ কাল)

2.Continuous Tense (ঘটমান কাল)

3.Perfect Tense (পুরাঘটিত কাল)

4.Perfect Continuous Tense (পুরাঘটিত বর্তমান কাল)

Present Tense (বর্তমান কাল)
⚊⚊⚊⚊⚊0000⚊⚊⚊⚊⚊⚊⚊
Present Indefinite Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বাচিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।

শব্দ দেখে Present Indifinte Tense চেনার উপায়: Always (সর্বদা) , Regularly (নিয়মিত) , Sometimes (মাঝেমাঝে), Often (প্রায়ই, খুবই নিয়মিত) , Generally (সাধারণত), Daily (দৈনিক) , Everyday (প্রতিদিন), Occasionally (মাঝে মাঝে, নিয়মিত নয়), Usually (সাধারণত) , Normally (সাধরণত) শব্দগুলো কোন বাক্যে থাকলে তা Present Indifinte Tense হবে।

☕ Structure:
——————-
Subject + Main Verb + Object.

মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) third person singular number হলে মূল verb-এর শেষে s বা es যোগ করতে হয়।

উদাহরণ :– আমি ভাত খাই – I eat rice.

⛧ আমি স্কুলে যাই – I go to school.

⛧ সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.

⛧ তুমি বই পড় – You read a book.

⛧ সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় – He goes to bed at ten pm every day.

⛧ সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the East.

⛧ পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে – Water freezes at 0° centegrade.

Note – Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে verb এর শেষে s বা es বসে।

মনে রেখো –

1. I/we – First Person

2. You/your – Second person
He/she ,it, they সমস্ত নাম – Third Person

Present Continious Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।

☕ Structure:
——————-

Subject + be verb বা Am/is/are (number ও person অনুযায়ী বসবে) + verb + ing + object.
???? Subject-এর পর person ও number অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-

আমি ভাত খাইতেছি – I am eating rice.

⛧ আমি স্কুলে যাইতেছি – I am going to school.

⛧ সে স্কুলে যাইতেছে – He is going to school.

⛧ তুমি/ তোমরা বই পড়িতেছ – You are reading book.

⛧ আমি আজ রাতে আংরাইলে যাব – I am going to Angrail tonight. (Near future বা নিকট ভবিষ্যত)

⛧ আপনি কি আজ বিকালে মীটিং এ আসছেন – Are you coming to the meeting this afternoon? (Near future)

Note – I এর পর am বসবে। He, She, it এবং অন্যসব third person singular number এর পর is বসবে। We, you, they এবং Plural subject এর শেষে are বসে।

Present Perfect Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে Present perfect tense হয়।

বাংলায় চিনার উপায়

বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present perfect tense হয়।

☕ Structure:
——————-

Subject + have/has + past participle + object.
???? Subject-এর পর person ও number অনুসারে have বা has বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।

✐ Example:
——————-

আমি ভাত খাইয়াছি – I have eaten rice.

⛧ আমি স্কুলে গিয়েছি – I have gone to school.

⛧ সে স্কুলে গিয়েছি – He has gone to school.

⛧ আমি ভাত খাইনি – I have not eaten rice.

⛧ তারা/তাহারা কাজটি করিয়াছে – They have done the work.

⛧ সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে – He/she has studied for hours.

⛧ তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে – They have just played football.

⛧ সে এইমাত্র ফুটবল খেলিয়াছে – He has just played football.

Note – Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have বসবে।

Present Perfect Continuous Tense
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present perfect continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।

☕ Structure:
——————-

Subject + has been/have been + main verb + ing + since/from/for + object.
???? Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-

আমি দুই দিন ধরে কাজটি করিতেছি – I have been doing this work for two days.

⛧ সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে – He has been reading for two hours. (নির্দিষ্ট সময়)

⛧ সে সকাল থেকে পড়িতেছে– He has been reading since mourning.

⛧ সে তিন বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে – He/She has been reading in this school for three years.

⛧ ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে – He has been living here from his boyhood.

⛧ ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে – Fahim has been suffering from fever since sunday last.

Note – Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has been বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have been বসবে।

Note – এক্ষেত্রে since ব্যাবহার হবে শুধুমাত্র point of time (past tense) এর ক্ষেত্রে।

দিন কিংবা বার এর ক্ষেত্রে since or from হয়।

সব tense এর ক্ষেত্রে from ব্যাবহার করা যায়।

অনেক বেশি সময় এর ক্ষেত্রে, কোন ব্যাক্তিগত ক্ষেত্রে from ব্যাবহার হয়।
Period of time এর ক্ষেত্রে অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে for ব্যাবহার হয়।

Past Tense (অতীত কাল)
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊000⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
Past Indefinite Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে। যেমন ( করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়া ছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পরিতেন)

☕ Structure:
——————-

Subject + past form of main verb + object.
???? Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-

আমি ভাত খাইয়াছিলাম/খেয়েছিলাম – I ate rice.

⛧ আমি স্কুলে গিয়েছি/গিয়েছিলাম – I went to school.

⛧ সে স্কুলে গিয়েছে/গিয়েছিল – He went to school.

⛧ তুমি/ তোমরা কাজটি করেছিলে/করিয়াছিলে- You did the work.

⛧ তার ছেলেবেলা লন্ডন কেটেছিল – He spent his boyhood in London.

⛧ লুনা একটি গান গেয়েছিল – Luna sang a song.

⛧ সে ফুটবল খেলেছিল – He played football.

Note – Past indefinite tense যুক্ত কোন sentence এ যদি main verb না থাকে তাহলে সেখানে be verb ই main verb হিসেবে ব্যাবহার হবে।

Past Continuous Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যোগ থাকে।

☕ Structure:
——————-

Subject + was/were + main verb + ing + object.
???? Subject-এর পর person ও number অনুসারে was বা were বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-

আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating rice.

⛧ সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going to school.

⛧ তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were playing football.

⛧ গতকাল সন্ধায় সে ঢাকা যাইতেছিল – He was going to Dhaka last evening.

⛧ আমি একা একা গান গাইতেছিলাম – I was singing song alone.

Note – subject first person and third person singular number হলে was বসবে। we, you, they এবং অন্যান্য plural number এর শেষে were বসবে।

Past Perfect Tense :
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে।

☕ Structure:
——————-
1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.
???? Subject-এর পর had বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।

✐ Example:
——————-

আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.

⛧ আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল – He had died before I went to school.

⛧ ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল – They had reached the station before the bell rang.

⛧ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল – The patient had died before the doctor came.

⛧ ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The doctor had come before the patient died.

⛧ বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম – I had shut the door before I got into bed.

Past Perfect Continuous Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –

ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।

খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।

গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।

☕ Structure:
——————-
1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.
???? Subject-এর পর had been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-
সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating rice when he came.

⛧ ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – we were playing before the bell rang.

⛧ আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পরিতেছিল – He had been reading book when I went to met with him/her.

⛧ তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল – your mother had been waiting for you when you went to your friend’s home.

সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমিতেছিলাম – I had been sleeping when he saw the game.

Future Tense (ভবিষ্যত কাল)
========0000=======
Future Indefinite Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।

☕ Structure:
——————-
Subject + shall/will + verb + object
???? Subject-এর পর person ও number অনুসারে shall বা will বসে এবং মূল verb-এর present form ব্যবহূত হয়।

✐ Example:
——————-
আমি কাজটি করিব- I will/shall do the work.

⛧ তারা কাজটি করিবে- They will/shall do the work.

⛧ আমি বিদ্যালয়ে যাব(যাবই)- I shall go to the school.

⛧ সে বিদ্যালয়ে যাবে(যাবেই)- He will go to the school.

⛧ তারা বাজারে যাইবে(যাবে) – They will go to the market.

Note – সাধারনত 1st person এর পর shall বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসালেও চলবে।

Future Continuous Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।

☕ Structure:
——————-
Subject + shall be/will be + main verb + ing + object.
???? Subject-এর পর person ও number অনুসারে shall be বা will be বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-
আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book.

⛧ আমি গান গাইতে থাকিব- I shall be singing the song.

⛧ তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football.

⛧ সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.

⛧ তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they will be going to school.

⛧ তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office.

Future Perfect Tense :
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।
ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়।

☕ Structure:
——————-
1st subject + shall have/will have + verb এর past participle + 1st object + before + 2nd subject + main verb + 2nd object.
???? Subject-এর পর person ও number অনুসারে shall have বা will have বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।

✐ Example:
——————-
বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব – I shall have done the work before my father comes.

⛧ আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m.

⛧ তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব- I shall have sang a song before you leave.

⛧ তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have finished my lesson before they come.

Future Perfect Continuous Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।
ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।

☕ Structure:
——————-
Subject – 1st subject + shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject + main verb + 2nd object.
???? Subject-এর পর shall have been বা will have been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
——————-
তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- we shall have been waiting for you until you come back.

⛧ বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have been doing the work before my father comes.

⛧ তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I shall have been playing before they come.

⛧ সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর রবীন্দ্রভারতি বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে – he will have been studying at Rabindrabharati university for four years before he gets degree.

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন